ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ তিন মাস বাড়িয়েছিল। কার্ড আপডেট করার শেষ তারিখ ছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩, যা পরে ২০২৩ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।
৬ সেপ্টেম্বর ইউআইডিএআই এই স্মারকলিপি জারি করেছিল। ইউআইডিএআই জানিয়েছিল, বাসিন্দাদের কাছ থেকে ভাল সাড়া পাওয়ায় বিনামূল্যে আধার আপডেট করার তারিখ তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত মাইআধার পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আধার আপডেট করা যাবে।
সরকারের বক্তব্য, আপনার যদি ১০ বছরের পুরনো আধার কার্ড থাকে, তাহলে আপনার আধার আপডেট করা উচিত। অনলাইনে আধার কার্ড আপডেট করতে আপনি myaadhaar.uidai.gov.in যেতে পারেন। ১৪ ডিসেম্বর পর্যন্ত আধার আপডেট করার জন্য কোনও চার্জ লাগবে না। কিন্তু এখন সেই তারিখ পেরিয়ে গিয়েছে। আধার সেন্টার থেকে আপডেট করলে ২৫ টাকা চার্জ দিতে হবে। পোর্টালে আধার আপডেট করতে হলে পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে।
কিভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন? • প্রথমে myaadhaar.uidai.gov.in যান।
এখন এই পোর্টালে লগ ইন করুন এবং ‘নাম / লিঙ্গ / জন্ম তারিখ এবং ঠিকানা আপডেট করুন’ বিকল্পটি নির্বাচন করুন।
এর পরে আপনাকে ‘আপডেট আধার অনলাইন’ এ ক্লিক করতে হবে।
ডেমোগ্রাফিক বিকল্পগুলির তালিকা থেকে ‘ঠিকানা’ নির্বাচন করুন এবং ‘আধার আপডেট করতে ‘এগিয়ে যান’ এ ক্লিক করুন।
একটি স্ক্যান করা অনুলিপি আপলোড করুন এবং প্রয়োজনীয় ডেমোগ্রাফিক তথ্য লিখুন।
• একটি নম্বর SRN জেনারেট করে হবে, যা আপনি ট্র্যাক করতে পারবেন।
•চেক করার পরে, আপনার আধার আপডেট করা হবে এবং আপনি এসএমএসের মাধ্যমে তথ্য পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…