নিউজ

Aadhar update: এখনই বন্ধ হয়ে যাবে আপনার দশ বছর পুরনো আধার কার্ড, কি করে সমাধান করবেন সমস্যা?

ব্যাংকের কাজ হোক বা যেকোনো কেওয়াইসি এর প্রয়োজন আধার কার্ড খুবই প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। তবে, এই পরিচয়পত্রের সঙ্গে একাধিক নিয়ম রয়েছে। তবে, এই পরিচয়পত্র যদি আপনি প্রায় ১০ বছর আগে তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কিছু আপডেট করতে হবে। আধার কার্ড নিয়ে আপনাকে নড়েচড়ে বসতে হবে। UIDAI দশ বছর হয়ে গেলে আপনাকে এই আধার কার্ডের তথ্য আপডেট করতে হবে। এর মূল কারণ হলো, আপনার অনীহার কারণে হয়তো অকেজো হয়ে যেতে পারে আপনার আধার কার্ড।

যারা ১০ বছরের জন্য, আধার কার্ডের জন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেননি, তাদের আধার কার্ড নিয়ে সমস্যা হতে পারে। অবিলম্বে স্থানীয় আধার কেন্দ্রে গিয়ে এই কাজ আপনাকে করে ফেলতে হবে। আপনি নিজের মোবাইল থেকেও কিছুটা কাজ করে নিতে পারেন। এর জন্য আপনাকে কোথাও বিশেষ কিছু দৌড়াদৌড়ি করতে হবে না। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই কাজটা করবেন।

আপনাকে জানিয়ে রাখি, সেলফ সার্ভিস প্রোফাইলের মাধ্যমে আপনি সহজেই এই কাজটি করতে পারেন। তবে আপনি যদি আপনার বাড়ির ঠিকানা নাম আপডেট বায়োমেট্রিক তথ্য আপডেট করতে চান, তাহলে কিন্তু আপনাকে আপনার কাছের এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। আইডেন্টি প্রুফ আপডেট করার কাজ আপনি বাড়িতে বসে করতে পারেন। এর জন্য আপনাকে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।

আধার এসইউপি পোর্টাল uidai.gov.in-এ ঢুকে প্রথমেই ‘আপডেট অ্যাড্রেস অনলাইন’ লেখা ট্যাবে ক্লিক করুন।

এবার সেখানে গিয়ে আপনার আধার নম্বর বা ভার্চুয়াল আইডি নম্বরটি পুট করতে হবে।

এরপরে সিকিওরিটি কোডটি দিলেই আপনার রেজিস্টারর্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে।

সেই ওটিপি নম্বরটি পুট করতে হবে আপনাকে।

এবার ‘অ্যাড্রেস’ অপশনটি সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

এরপর সাবধানে নিজের গোটা অ্যাড্রেসটি লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন আপনি।

ক্লিক করুন ‘কনফার্ম’ বাটনে।

এরপরে আপনার সাপোর্টিং ডকুমেন্টের একটি কালার স্ক্যান কপি অ্যাটাচ করে ফের ‘সাবমিট’ বটনে ক্লিক করতে হবে আপনাকে।

এরপর সমস্ত ডকুমেন্ট ঠিক আছে কিনা দেখে নিয়ে ‘ইয়েস’ ট্যাবে ক্লিক করুন।

এরপর ‘বিপিও’ সিলেক্ট করে সাবমিট অংশে ক্লিক করুন। আর তাহলেই আপনার আপডেট রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে।

এবার ইউআরএন নম্বরটি লিখে রাখতে হবে আপনাকে। আপনার রেজিস্টারর্ড মোবাইল নম্বর ও মেইল আইডিতেও চলে যাবে ওই ইউ আর এন নম্বরটি।

ওই নম্বরটির মাধ্যমে অনলাইনে আপনি আপনার ইউআরএন স্ট্যাটাস চেক করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026