Aadhyayasree’s Dance Video: বলিউডের গান বাড়ির ছাদেই দুর্দান্ত নাচ ডিআইডি লিটল মাস্টারের আদ্যাস্রীর, ভাইরাল ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

তবে বর্তমানে নিজেদের প্রতিভাকে সকলের সামনে নিয়ে আসার জন্য রয়েছে একাধিক বড় প্ল্যাটফর্মও। সেইসমস্ত প্ল্যাটফর্মগুলোর মধ্যে ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার’ অন্যতম। বলাই যায়, এই মঞ্চ থেকে অনেকেই নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেন সাধারণের মাঝে। আর তাদের মধ্যে অন্যতম একজন হলেন ছোট্ট আদ্যাস্রী। শুরু থেকেই তাকে নিজের মেয়ে হিসাবেই দেখেন রেমো ডিসুজা। যারা এই শোয়ের নিয়মিত দর্শক, তাদের একথা অজানা নয়। এই মুহূর্তে তারই একটি নাচের ঝলক ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়, যা দেখে ছোট্ট আদ্যাস্রীকে প্রশংসায় ভরাচ্ছেন ছোট থেকে বড় সকলেই।

এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় গান ‘হামকো আজ কাল হ্যায় ইনতেজার’এর তালের দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে আদ্যাস্রীকে। এদিন একটি সাধারণ টি-শার্ট ও ট্রাউজারেই নিজের বাড়ির ছাদে এই রিল ভিডিওটি বানিয়েছিলেন তিনি। এই মুহূর্তে তার এই নাচের ঝলক দেখে একাংশের মত, আদ্যাস্রী নিজের দক্ষ নৃত্যশৈলীর সূত্র ধরেই টেক্কা দিয়েছেন মাধুরী দীক্ষিতকেও। এই খুদে তারকা যে প্রায়ই এমন ধরনের রিল ভিডিও বানিয়ে থাকেন, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, এই ছোট বয়সেই ‘ইন্ডিয়ান ন্যাশানাল আইকন অ্যাওয়ার্ড ২০২২’ পেয়েছেন ডিআইডি লিটল মাস্টারের আদ্যাস্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026