বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি নুর আফশান নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন কোটি কোটি মানুষের কাছে। পরিচিতি পেয়েছেন নেটিজেনদের একাংশের মাঝে। এখন সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে বলিউডের একটি হিট গানের সাথে নাচতে দেখা গিয়েছে নুর আফশানকে। সুনিধি চৌহানের কন্ঠে অন্যতম জনপ্রিয় গান ‘আজা নাচলে’। ছবিতে এই গানের সাথে নাচতে দেখা গিয়েছিল মাধুরী দীক্ষিতকে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে এই গানের সাথেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে নুরকে। দু’বছর আগে নিজের ইউটিউব চ্যানেল ‘নুর আফশান’ থেকে এই ভিডিওটি শেয়ার করতে দেখা গিয়েছে এই যুবতীকে। বর্তমানে এই ভিডিও কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।
উল্লেখ্য, এই ভিডিওটি বানানোর সময় নুর সাদা ও গোলাপি রঙের মেলবন্ধনে একটি ঘাঘড়া-চোলি পরেছিলেন। ইতিমধ্যেই তিনি নিজের ইউটিউব চ্যানেল থেকে ১৪৮ টি নাচের ভিডিও শেয়ার করে ফেলেছেন। তার নাচ দেখেই স্পষ্ট হয়েছে তিনি যথেষ্ট দক্ষ এবং পারদর্শী নৃত্য পরিবেশনায়। এই বিষয়ে তার প্রশিক্ষণ পর্যাপ্ত। নুর ইনস্টাগ্রাম ও ফেসবুকের পাতাতেও যথেষ্ট জনপ্রিয়, তা তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলিতে চোখ রাখলেই স্পষ্ট হবে। দু’বছর আগে শেয়ার করা এই ভিডিওটি পুনরায় নেটিজেনদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…