দেশ

Aam Aadami Party জিতলে দিল্লির মহিলারা প্রতি মাসে পাবেন ২,১০০ টাকা, ঘোষণা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার একটি নতুন ঘোষণা করেছেন যাতে তিনি বলেছেন দিল্লি সরকার এবারে ১৮ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য আর্থিক সহায়তার প্রস্তাব নিয়ে আসতে চলেছে। প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন, যদি আম আদমি পার্টি আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতায় ফিরে আসে তবে এই টাকার পরিমাণ ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করা হবে। অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, শীঘ্রই নির্বাচন ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং তার আগে কিন্তু অর্থ ব্যাংক একাউন্টে জমা হবে না। তবে মহিলা সম্মান যোজনা নামে এই প্রকল্পের নিবন্ধন আগামীকাল থেকে শুরু হয়ে যাবে।

এর আগে প্রস্তাব ছিল, মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে। তবে সম্প্রতি এই প্রস্তাব পরিবর্তন করে প্রতিমাসে ২,১০০ টাকা করে করা হয়েছে। কেজরিওয়াল মহিলা সম্মান যোজনা অনুষ্ঠানে বলেছেন, আমি আগে প্রতি মহিলাকে ১০০০ টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু কিছু মহিলা আমার কাছে এসে বলেছিলেন, মুদ্রাস্ফীতির কারণে ১০০০ টাকা যথেষ্ট হবে না দিল্লিতে থাকার জন্য। সেই কারণে এবারে আমরা প্রতি মাসে ২১০০ টাকা করে দিতে চলেছি মহিলাদের। ইতিমধ্যেই এই প্রস্তাব পাস হয়ে গিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী এই সময় অরবিন্দ কেজরিওয়ালের পাশে ছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এই বছরের মার্চ মাসে তৎকালীন কেজরিওয়াল সরকার দিল্লির আঠারো বছরের বেশি বয়সী সমস্ত মহিলাদের প্রতিমাসে এক হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পটি চালিয়ে থাকেন, সেরকম ভাবেই দিল্লিতে মহিলা সম্মান যোজনার প্রস্তাব রাখা হয়েছিল। একইভাবে, মধ্যপ্রদেশেও লাডলি বেহেনা যোজনা চালানো হয় বিজেপি সরকারের তরফ থেকে।

আজ নিজের ভাষণে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লি সরকারের এই প্রকল্পটি দিল্লির মহিলাদের জন্য একটি আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে, কারণ এই তহবিল থেকে উপকৃত হবেন দিল্লির সমস্ত মা-বোনেরা। তিনি আরো বলেছেন, “নারীরা আমাদের দেশের ভবিষ্যৎ গড়ে তোলে, এবং তাদের কাজে তাদের সমর্থন করাকে আমরা বিশেষত্ব বলে মনে করি। দিল্লির ২ কোটি জনসংখ্যার সাথে একসাথে আমরা সব থেকে বড় বাধা অতিক্রম করতে পেরেছি। শহরের মানুষের জন্য ভালো কোন কাজ করতে কোন বাধা আমাদের কেউ দিতে পারবেন না।” এছাড়াও বিজেপির নিন্দা জানিয়ে কেজরিওয়াল বলেছেন, প্রথম মার্চ মাসে এই প্রকল্পটি ঘোষণা করা হয়েছিল এবং মনে করা হয়েছিল মে মাসে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। কিন্তু তার মাঝেই, বিজেপি ষড়যন্ত্র করে একটি জালিয়াতির মামলার ভিত্তিতে আমাকে কারাগারে পাঠিয়েছিল। জেল থেকে ফিরে আসার পর আমি অতিশীর সাথে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করে দিয়েছি। আর কিছুদিনের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়িত হবে।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026