ফাতিমা সানা শেখকে তৃতীয়বার বিয়ে করতে পারছেন না আমির খান, সামনে এলো আসল কারণ

আমির খান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সবকিছু নিখুঁতভাবে গুছিয়ে করতে পছন্দ করেন তিনি। নব্বইয়ের দশকের জনপ্রিয় প্রথম সারির অভিনেতা তিনি। একটা সময় পর পর একাধিক হিট ছবি নিজের দর্শকদের উপহার দিয়ে গেছেন অভিনেতা। বর্তমানে তার নিজস্ব প্রোডাকশন হাউজও রয়েছে। এখন বড়পর্দায় অভিনেতাকে কম দেখা গেলেও নিজের দাপট এখনো বজায় রেখেছেন ইন্ডাস্ট্রিতে, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

গত কয়েকমাস ধরেই নিজের ব্যক্তিগত জীবনকে ঘিরে চর্চায় রয়েছেন অভিনেতা। উল্লেখ্য, চলতি বছরে অভিনেতার জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন তার প্রথম স্ত্রী রিনা দত্ত। তবে কিরণ রাওয়ের সাথে সম্পর্কে থাকাকালীন নিজের প্রাক্তন স্ত্রীয়ের সাথে সম্পর্ক রাখেননি তিনি। তবে এবছর প্রাক্তন প্রথম স্ত্রী তার জন্মদিনে উপস্থিত থাকায় সেই নিয়ে চর্চায় উঠে এসেছিলেন অভিনেতা। উল্লেখ্য, রিনা দত্ত ও কিরণ রাও দুজনের সাথেই ১৫ বছরের সংসার জীবনে আবদ্ধ ছিলেন। তবে মাঝে প্রশ্ন উঠেছিল তিনি কি তবে তার প্রথম স্ত্রীয়ের কাছে ফিরে যাচ্ছেন আবারো? তবে সে কথাটি যে সত্যি নয়, তা এতদিনের স্পষ্ট।

কয়েকমাস ধরেই ফাতিমা সানা শেখকে নিয়ে চর্চায় আমির খান। মাঝে শোনা যাচ্ছিল, তৃতীয় বিয়ে করলে তিনি ‘কবুল’ বলতে পারেন এই অভিনেত্রীকেই। কিন্তু তিনি কিছুতেই নিজের তৃতীয় বিয়ের দিকে এগোতে পারছেন না, আর তার কারণ যে তার মেয়ে ইরা খান, তা জানা গিয়েছে ইতিমধ্যেই। ফাতিমা সানা শেখের সাথে অভিনেতার নাম জড়িয়েছে ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করার পর থেকেই। তবে নিজেদের সম্পর্কের কথা তারা কখনোই স্বীকার করেননি মিডিয়ার সামনে। গুঞ্জন হিসেবেই উড়িয়ে দিয়েছেন এই সম্পর্ককে। তবে মাঝে এও শোনা গিয়েছিল, আমির খানের সুপারিশেই নাকি একাধিক ছবিতে অভিনয়ের সুযোগ পর্যন্ত পেয়েছেন ফাতিমা। তবে এই প্রসঙ্গে কেউই কোনো মন্তব্য করেননি।

তবে সম্প্রতি জানা গিয়েছে, ফাতিমা সানা শেখের সাথে নিজের তৃতীয় বিয়ে সম্পন্ন করতে না পারার একমাত্র কারণ অভিনেতার মেয়ে ইরা খান। তিনি নাকি জানিয়েছেন, যদি তার বাবা তৃতীয় বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহলে, তিনি তার বাবার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখবেন না। মূলত এই কারণবশতই মেয়ের বয়সী ফতিমা সানা শেখকে বিয়ে করতে পারছেন না অভিনেতা। সম্প্রতি এই তথ্যটিই প্রকাশ্যে এসেছে মিডিয়ার হাত ধরে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026