নিউজ

নির্বাচনী প্রচারে বিজেপির নতুন হাতিয়ার, ‘আর নয় অন্যায়’ কর্মসূচী

খুব শীঘ্রই পুরভোট।সেই কারণে জোর কদমে চলছে প্রস্তুতি। এরপর রবিবার কলকাতায় অমিত শাহ এর পা রাখার সঙ্গে সঙ্গেই সেই প্রস্তুতি আরও একধাপ এগিয়ে গেল।এবার তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে এই পুরভোটে বিজেপির নয়া কর্মসূচী হল ‘আর নয় অন্যায়’।শহীদ মিনারের মঞ্চ থেকে গানের মাধ্যমে ‘আর নয় অন্যায়’ কর্মসূচীর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুধু তাই নয় ভোটের প্রস্তুতিতে নতুন রং আনতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফে ২ টি নতুন ক্যাম্পেনের আয়োজন করা হয়েছে। ২রা মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রচার কর্মসূচীর ঘোষণার কথা রয়েছে।অন্যদিকে আজ শহীদ মিনারের মঞ্চ থেকে বিজেপির নতুন ক্যাম্পেনের উদ্বোধন করলেন অমিত শাহ। ‘আর নয় অন্যায়’ কর্মসূচী নিয়ে ইতিমধ্যে গানও বেঁধে ফেলা হয়েছে। এদিন শহীদ মিনারের মঞ্চ থেকে মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে অমিত শাহ বলেন, “বাংলার মানুষ আর কোনও অন্যায় সহ্য করবে না।”

আরও পড়ুন : সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোট অভিযানের পরে ভারত এখন আমেরিকা, ইজরায়েলের সমতুল্য : অমিত শাহ

শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে নতুন কর্মসূচীর কথা জানিয়ে ছিলেন দিলীপ ঘোষ। বাংলায় CAA, NRC এর পক্ষে সমর্থন বাড়ানোর জন্যেও এই কর্মসূচীকে কাজে লাগানো হতে পারে। গান দিয়ে প্রচার এবার প্রথম নয় এর আগে গতবছর লোকসভা নির্বাচনের আগে বাবুল সু্প্রিয়র গাওয়া ‘এই তৃণমূল আর না’ গানটিও কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল। সেই গান থেকেই ‘আর নয় অন্যায়’ স্লোগানের কথা ভাবেন বিজেপি নেতারা।তবে একটি গানই নয়, দিলীপ ঘোষ জানিয়েছেন, আরও কয়েকটি গানও বাঁধা হয়েছে প্রচারের জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026