ক্রমাগত ভারতে ছড়িয়ে পড়ছে করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মানুষের মনে সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্ক। কখন কার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়বে তা কেউ জানে না। মানুষের এই আতঙ্ক দূর করতে কেন্দ্রের নতুন উদ্যোগ। কেন্দ্রীয় সরকার ‘আরোগ্য সেতু’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এই অ্যাপের বিশেষত্ব হল- আপনার আশেপাশে যদি কোনো করোনা আক্রান্ত ব্যক্তি চলে আসে, এই অ্যাপের থেকে সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন যাবে। এটি ব্লু-টুথ ও লোকেশন-র উপর নির্ভর করে করোনা আক্রান্তদের ট্র্যাক করে দেয়।
‘আরোগ্য সেতু’-র নির্মাতারা বলেছেন যে, এক্ষেত্রে আপনার তথ্যর বিষয়ে সচেতনতা অবলম্বন করা হয়েছে। আপনার তথ্য কোনোভাবেই বিকৃত করা হবে না। এই তথ্য শুধু কেন্দ্রীয় সরকারের কাছেই থাকবে। এছাড়া আপনার নাম বা যোগাযোগ নাম্বার কোনোভাবেই প্রকাশ করা হবে না। এছাড়া আক্রান্তদের সময় ও কাছাকাছির উপর ভিত্তি করেই সংক্রমণ ঘটার সম্ভাবনা দেখে এই ‘আরোগ্য সেতু’ অ্যাপ।
‘আরোগ্য সেতু’-র নির্মাণকারীরা আরও বলেছেন যে, নিজেকে ও পরিবার এবং বন্ধু-বান্ধবদেরও রক্ষা করা যাবে এই অ্যাপের মাধ্যমে। এই অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত ৫ হাজারের বেশি ডাউনলোড করা হয়েছে এই অ্যাপ। মোবাইল ফোনে ব্লুটুথ ও লোকেশন অপশন ‘অন’ করলেই আপনি বুঝতে পারবেন। অ্যাপে সমস্ত কিছু বলা থাকবে। আপনার সামনে কোনো করোনা আক্রান্ত থাকলে আপনি কি কি করবেন, কিভাবে নিজেকে আইসোলেট করবেন সব বলে দেওয়া থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…