খেলা

পয়লা বৈশাখে পাতে নেই ইলিশ? আগেভাগে ইলিশ খাওয়ার বায়না করলেন KKR তারকা অ্যারন ফিঞ্চ

আর মাত্র কয়েকটি ঘন্টার অপেক্ষা, বাঙালির নতুন বছরের প্রারম্ভে আবদার করে বসলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। বেশি কিছু নয়, নববর্ষের দিনে ইলিশ মাছ খেতে চাইলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। তবে সরাসরি কলকাতা শিবিরে এই আবদার জানাননি তিনি। কিছুটা পরিকল্পনামাফিক নিজের মনের আশা ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ান তারকা।

সম্প্রতি অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরে ব্যস্ত ছিলেন অ্যারন ফিঞ্চ। আর এই কারণে আইপিএলের প্রথম ম্যাচ থেকে কলকাতা শিবিরে যোগ দিতে পারেননি তিনি। শুধুমাত্র তাই নয়, মেগা অকশনে অবিক্রিত ছিলেন টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। অবশেষে অ্যালেক্স হেলস আইপিএল থেকে নিজের নাম তুলে নেওয়ায় সেই স্থানে ঢুকে পড়েন অ্যারন ফিঞ্চ। সম্প্রতিক পাকিস্তান সফর শেষ করে কলকাতা শিবিরে যোগ দিয়েছেন তিনি। মাঠে নেমে অনুশীলন করেছেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার।

এদিন সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট সমর্থকদের সাথে ভাব বিনিময় করেছেন অ্যারন ফিঞ্চ। সেখানে প্রশ্নোত্তর পর্বেই ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার ইশা গুহ, যিনি জন্মসূত্রে একজন বাঙালি, ফিঞ্চকে জিজ্ঞাসা করেন যে, তিনি এখনও ইলিশ মাছ খেয়েছেন কিনা। জবাবে ফিঞ্চ জানান যে, ইলিশের মাহাত্ম্য শুনেছেন, তবে এখনও স্বাদ নেওয়া হয়নি তাঁর। নববর্ষে অবশ্যই খেয়ে দেখবেন বাঙালির প্রিয় ইলিশ মাছ। চলতি আইপিএলে দুর্দান্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ৫ ম্যাচে ৩টি তে জয় নিশ্চিত করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026