বিনোদন

সাহসীকতার প্রতিটি সীমা অতিক্রম করেছেন বাবা নিরালা, ট্রেলার মুক্তি পেতেই শোরগোল অনুরাগীরা

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’। সম্প্রতি সেই ওয়েব সিরিজেরই দ্বিতীয় ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তি পেতেই শোরগোল অনুরাগী মহলে। এই দ্বিতীয় ট্রেলার দেখেই স্পষ্ট হয়েছে ‘আশ্রম ৩’এর এই সিজন জোরদার চমক নিয়ে হাজির হতে চলেছে। এই সিজনের মূল আকর্ষণ এশা গুপ্তা। পাশাপাশি বাবা নিরালাও যে বেশ শক্তিশালী চরিত্র হিসেবে ফিরতে চলেছেন, তা নিয়ে কোনো সন্দেহই নেই।

‘আশ্রম ৩’ দীর্ঘ প্রতীক্ষিত একটি ওয়েব সিরিজ। আশ্রমের মধ্যেকার কূটনীতি আরও জোরালোভাবে ধরা দেবে এই সিজনে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় ট্রেলারটি দেখলে তা ভালোভাবেই বোঝা যাচ্ছে। বাবা নিরালার চরিত্রে বাকি দুটো সিজনের মতোই দেখা মিলবে ববি দেওলের। এই চরিত্রে অভিনয় করে আলাদাভাবে দর্শকদের মাঝে বিপুল জনপ্রিয় হয়েছেন অভিনেতাও। তিনিও যে এই সিজন নিয়ে বেশ উচ্ছ্বসিত, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, এই সিজনে বেশ সাহসী দৃশ্যেই দেখা মিলবে এশা গুপ্তার।

এশা গুপ্তা বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হয়েছিলেন অভিনেত্রী। মডেলিং দিয়েই বিনোদন জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে অভিনয় জগতে পা রাখেন এষা গুপ্তা। ২০১২’তে ক্রাইম থ্রিলার ‘জান্নাত ২’ ছবির হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটে তার। শুরুতেই নজর কেড়েছিলেন এষা। তিনি যে দর্শকমহলে অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। মডেল হিসেবেও তিনি যথেষ্ট পরিচিত।

উল্লেখ্য খুব শীঘ্রই আসন্ন ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’এ দেখা মিলবে তার। এই সিজনে এশা গুপ্তার উপস্থিতি দর্শকদের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে আরো কিছুটা। অভিনেত্রীকেও এই ওয়েব সিরিজে একটু অন্যধরনের চরিত্রে দেখা যাবে বলেই আশা করছেন অনুরাগীরা। আপাতত ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দর্শকদের মাঝে। তারা কমেন্টবক্সে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তা তাদের মন্তব্য দেখলেই স্পষ্ট হবে। আপাতত বাবা নিরালার অপেক্ষায় তার ভক্তরা। জানা গেছে, আগামী ৩’রা জুন মুক্তি পেতে চলেছে ‘আশ্রম ৩’। এমএক্স প্লেয়ারেই দেখা যাবে এই ওয়েব সিরিজ। আপাতত, বাবা নিরালার অপেক্ষায় ভক্তরা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026