শনিবার নিঃশব্দে দেশে এসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার কথা তাঁর। ঠিক তার আগেই মায়ের কাছ থেকে সাবধান বাণী পেলেন তিনি। অতীতে নোটবন্দি থেকে শুরু করে বিজেপির একাধিক নীতির সমালোচনা করেছেন তিনি। নোবেল জয়ের পরও এমআইটি-তে ভাষণ দিতে গিয়ে তিনি ভারতের অর্থনীতি নিয়ে নিরাশার কথা শুনিয়েছিলেন।
যা নিয়ে বিজেপি নেতাদের আক্রমণের মুখেও পড়তে হয় তাঁকে। কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গয়াল থেকে সাধারণ সম্পাদক রাহুল সিনহা অভিজিৎ বাবুর ব্যক্তিগত কুৎসা ছড়াতেও দ্বিধাবোধ করেনি। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অভিজিতের বৈঠক ঘিরে কিছুটা চিন্তার স্বরই শোনা গেল নোবেলজয়ীর মা নির্মলা বন্দোপাধ্যায়ের কন্ঠে। তাই, নির্মলাদেবী তাঁর ছেলেকে সাবধান করে দিয়ে প্রধানমন্ত্রীর সাথে মেপে কথা বলার পরামর্শ দিয়েছেন।
এদিনই কলকাতায় আসার কথা অভিজিতের। সেই নিয়েই ব্যস্ত তাঁর মা। মাত্র একদিনের জন্য কলকাতায় আসছেন নোবেলজয়ী। হাজারো ব্যস্ততার ভিড়ে খুব সময় পাবে বাড়িতে আসার। তাই, ছেলের জন্য কী কী পদ রান্না করবেন তা এখনই ঠিক করে রাখতে চান নির্মলাদেবী। একই সাথে, বৌমা এস্থারের জন্য নিজের হাতে শাড়ি বেছে আমেরিকা পাঠাতে চান তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…