টেলিটাউনে কোনো নতুন সম্পর্ক গড়ার খবর যেমন খুব সহজে আকাশে ভেসে বেড়ায় ঠিক তেমনই কোনো সম্পর্ক ভাঙার কথাও টলিপাড়াতে হাওয়ার মতো ভেসে বেড়ায়। কিছুদিন ধরে টলিপাড়াতে শুধু সম্পর্ক ভাঙনের খবর আসছে। ফের আরো এক সম্পর্ক ভাঙার গুঞ্জন আসছে টলিপাড়াতে। টেলিভিশনের জনপ্রিয় জুটি অভিষেক আর দিয়া।
মোদক বাড়ির ‘শ্রীতমা’র সঙ্গে গঙ্গারাম-এর প্রেম আজ সকলের জানা। বেশ কয়েকবছর ধরেই দুজন ডেট করছিলেন। এদের ইন্সটাগ্রাম পেজ খুললে কারুর অজানা ছিল না। বেশ খুলমখুল্লা রোম্যান্সেই মজে থাকতেন দুজনে। ইনস্টাগ্রামে ঘনিষ্ঠ ছবি পোস্ট করতেও দুজনে কখনো পিছপা হতে না। এমনকি দিদি নাম্বার ওয়ানে এসে নিজেদের সম্পর্কের কথা খোলাখুলি কথা বলেছেন৷
গত ডিসেম্বরে ক্রিস্টমাসে প্রথমবার সাহসী ভঙ্গিতে দুজনের প্রেমকে সামনে এনেছিলেন এই জুটি। দিয়ার গালে আদুরে চুমুতে ভরিয়ে দিয়ে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছিলেন। এই তো গত মে মাসে দিয়ার জন্মদিন ছিল। এই দিন নিজের প্রেমিকার জন্মদিনে নিজের ইন্সটাগ্রাম পেজে আদুরে শুভেচ্ছা ভরিয়ে দিয়েছিলেন অভিষেক। কিন্তু দু-মাস যেতে না যেতেই দুজনের সম্পর্কে ফাটল ধরেছে। শোনা যাচ্ছে দুজনের প্রেম ভেঙেছে। এই জুটির ব্রেক-আপের খবর কি শুধুই রটনা নাকি অন্য কিছু?
এদের দুজনের সম্পর্কে ইতি ঘটেছে তা প্রমাণ করে দিচ্ছে দুজনের সোশ্যাল মিডিয়ার দেওয়াল। এখন সবই অতীত। সোশ্যাল মিডিয়ায় একে অপরের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মুছে ফেলেছেন দুজনেই। অভিষেকের ইনস্টাগ্রাম দেওয়াল থেকে দিয়া এখন পুরোপুরি উধাও। দিয়ার ক্ষেত্রেও তাই। শুধুমাত্র দিয়ার ইনস্টাগ্রাম পেজে অভিষেকের একটি ছবি রয়েছে, সেটি তিন বছর আগের সীমারেখা সিরিয়ালের প্রমোশ্যানাল একটি পোস্ট। উল্লেখ্য, এদের দুজনের প্রেমের শুরু হয় এই সীমারেখা ধারাবাহিকে। এমনকি নেতাজি ধারাবাহিকেও একসাথে অভিনয় করেছেন অভিষেক আর দিয়া।
দুজনের জীবনে যাই হয়ে থাক বর্তমানে অভিষেক ব্যস্ত রয়েছেন গঙ্গারাম ধারাবাহিক নিয়ে, অন্যদিকে ‘মিঠাই’-এর শ্রীতমার চরিত্রে অভিনয় করতে বেশ ব্যস্ত দিয়া। অবশ্য নিজেদের সম্পর্ক ভাঙার কথা এখনো কিছুই বলেননি এই জুটি। দুজনের ছবি না থাকলেও এখনো দুজনকে ফলো করেন। হয়তো দুজনের মান অভিমানের পালা চলছে৷ তা সময়েই বলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…