বিনোদন

সুন্দরী স্ত্রীর যোগ্য নন অভিষেক, ট্রোলের যোগ্য জবাব দিলেন জুনিয়র বচ্চন

ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)-র সঙ্গে বিয়ে হওয়া ইস্তক অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-কে বিদ্রুপ শুনতে হয়েছে। এখনও তাঁকে ট্রোল করা বন্ধ হয়নি। কারণ ঐশ্বর্যর থেকে অভিষেকের রোজগার যথেষ্ট কম। স্ত্রী স্বামীর থেকে উঁচুতে থাকবেন, এই ধারণা এখনও মেনে নিতে পারে না আমাদের সমাজ। তাই শুধুমাত্র অভিষেকই নন, একসময় চেতন ভগত (chetan Bhagat)-কেও এই কথা শুনতে হয়েছিল।

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত ‘দি বিগ বুল’-এর ট্রেলার। অভিষেক ট্রেলারটি টুইটারে পোস্ট করেন। ট্রেলারের নিচে কমেন্ট সেকশনে স্পর্শ সাক্সেনা (sparsh saxena) নামে এক নেটিজেন অভিষেকের উদ্দেশ্যে তির্যক মন্তব্য করে বলেন অভিষেকের দ্বারা কিচ্ছু হবে না। তবু ঐশ্বর্যর মতো সুন্দরী মহিলা তাঁর স্ত্রী। এই কারণে অভিষেককে দেখে স্পর্শের হিংসা হয়। এরপর স্পর্শ তাঁর পোস্টে টিম নিকি (Niki), ইলিয়ানা (Ileana d’cruze), অজয় দেবগণ (Ajay Devgan), পরিচালক কুকি গুলাটি (kookie gulati), সোহম শাহ (Soham shah), ডিজনি হটস্টার ওটিটি (Disney Hotstar Ott)-কে ট‍্যাগ করেন।

অপরদিকে অভিষেক তাঁর সেন্স অফ হিউমার এবং মজাদার কমেন্টের জন্য বিখ্যাত। এই ধরনের ট্রোলের মুখোমুখি হয়ে তিনি ধৈর্য না হারিয়ে খুব মজাদার ধরনের জিজ্ঞাসা করেছেন, কে কার যোগ্য নন! কারণ তিনি যতদূর জানেন, নিকি ও ইলিয়ানার বিয়ে হয়নি। বাকি থাকেন তিনি, অজয়, কুকি, সোহম। তবে ডিজনি হটস্টারের বিয়ে হয়েছে কিনা তা তাঁর জানা নেই। তাহলে সেটা জেনে এসে তবেই অভিষেক উত্তর দেবেন বলেছেন। অভিষেকের এই মন্তব্যে নেটদুনিয়ায় হাসির রোল ওঠে। নেটিজেনরাও অনেকেই অভিষেককে সমর্থন করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026