দারুণ খবর পেলেন অভিষেক বচ্চন, অন্যদিকে বাবা অমিতাভও মিষ্টি বিতরণ করছেন, বচ্চন পরিবারে আনন্দের ঢেউ, এ কারণে

বলিউডের বড় কয়েকজন সুপারস্টারের কথা উঠলেই সেই তালিকায় যে ব্যক্তির নাম যুক্ত হয়ে যায় তিনি হলেন অমিতাভ বচ্চন। এখনো পর্যন্ত নিজের জীবনে তিনি প্রচুর সিনেমায় অভিনয় করেছেন এবং বলিউডের একটি অন্যতম ফিল্মি পরিবার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজের বচ্চন পরিবারকে। এই পরিবার থেকে উঠে এসেছেন অভিষেক বচ্চনের মতো অভিনেতারা যারা বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও দুর্দান্ত অভিনয় করেছেন এবং নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। বচ্চন পরিবারের সদস্যদের সারা ভারতের মানুষ সম্মান করে থাকেন এবং তাদেরকে জাত অভিনেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তাই হয়তো অমিতাভ বচ্চন আজকের দিনে দাঁড়িয়েও বিগ বি নামে পরিচিত হতে পারেন। তার পাশাপাশি তার ছেলে তার স্ত্রী এবং তার পুত্রবধু সবাই সিনে দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় তারকা। তবে, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে অমিতাভ বচ্চনের বাড়িতে আরো একজন সদস্যের আগমন ঘটেছে। এই আর্টিকেলে আপনাকে অমিতাভ বচ্চনের বাড়ি সেই খুদে মেম্বারের ব্যাপারেই জানাবো।

এই মুহুর্তে অমিতাভ বচ্চনের বাড়ি থেকে অত্যন্ত বড় একটি খবর সামনে এসেছে যেখানে আমরা জানতে পারছি, অমিতাভ বচ্চনের বাড়িতে একজন নতুন সদস্যের আগমন হয়েছে এবং সে অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা বচ্চনের সম্পর্কে ভাই। তাকে নিয়ে পুরো বচ্চন পরিবার অত্যন্ত খুশি এবং সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে। অমিতাভ বচ্চন আরো একবার হয়েছেন দাদু এবং নাতিকে নিয়ে তিনি বেশ আবেগাপ্লুত হয়ে উঠেছেন।

তবে আপনাদের জানিয়ে রাখি, এই সন্তানের মা কিন্তু কোনোভাবেই ঐশ্বর্য রাই বচ্চন নন। বলতে গেলে এই সন্তানের মা এই মুহূর্তে বচ্চন পরিবারের সদস্য নন। আসলে অমিতাভের ভাই অজিতাভের কন্যা নয়নার কোল আলো করে এসেছে এই সন্তান। নয়নাকে অমিতাভ নিজের মেয়ের থেকেও বেশি মনে করেন। তাই আবারো দাদু হতে পেরে অমিতাভ বচ্চন অত্যন্ত খুশি। নয়নার এই সন্তানকে নিয়ে তিনিও বেশ আপ্লুত এবং এই মুহূর্তে তিনি নিজের দিনের সারাক্ষণটাই এই ছোট্ট ছেলেটির সাথেই কাটাতে চাইছেন।

যদিও, এই প্রথমবার যে ঐশ্বর্য রাই বচ্চনের প্রেগনেন্সি নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, সেরকম কিন্তু নয়। এর আগেও বহুবার তার এরকম ভুয়ো প্রেগন্যান্সির খবর ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়। আরাধ্যর জন্মের প্রায় কয়েক বছর পর থেকেই এই ধরনের খবর সামনে আসতে শুরু করে। কিন্তু, ঐশ্বর্য এখন এইসব নিয়ে আর খুব একটা ভাবতে চাইছেন না। আবারো নিজের পুরনো জগতে ফিরতে চাইছেন ঐশ্বর্য রাই বচ্চন। আবারো রুপোলি পর্দায় নিজের সৌন্দর্য্য এবং নিজের অভিনয়কে মেলে ধরতে চাইছেন তিনি। ঐশ্বর্য রাই বচ্চন ইতিমধ্যেই ‘পন্নিয়ান-সেলভান-১’ সিনেমায় কাজ করতে শুরু করেছেন। আগামী ৩০ সেপ্টেম্বর এই সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026