ঐশ্বর্য্য ছাড়াও এই ৪ জন নারীর সঙ্গে সম্পর্ক ছিল জুনিয়র বচ্চন, তালিকায় আছেন রানী মুখার্জি

বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন আজ ৪৯ বছরে পা দিলেন। নিজের দুর্দান্ত অভিনয়ের দৌলতে আজকেও তিনি বলিউডের দর্শকের কাছে পেয়ে থাকেন সম্মান। তার অভিনয়ের কারণে তিনি এখনো বহু মানুষের কাছ থেকে প্রশংসা পান। তবে দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি তার সম্পর্ক নিয়েও আলোচনা কম হয় না। বলিউডের বহু তারকার সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের নাম জড়িয়েছে। এই তালিকায় যেমন রয়েছেন সালমান খান, তেমনি রয়েছেন বিবেক ওবেরয় এর মতো তারকারা। তবে শেষমেষ তিনি অভিনেতা অভিষেক বচ্চনকে নিজের জীবন সঙ্গী করেছেন।

কিন্তু আপনারা কি জানেন, যেরকম ভাবে অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন নিজের সম্পর্কের জন্য বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে থাকেন, এই একই অভিযোগ কিন্তু অভিষেক বচ্চনের বিরুদ্ধেও রয়েছে। জানা যায়, ঐশ্বর্য রাই বচ্চন ছাড়াও অভিষেক বচ্চন নিজের জীবনে বহু নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। সেই তালিকায় করিশমা কাপুর থেকে শুরু করে রানী মুখার্জি রয়েছেন। তাহলে চলুন অভিষেক বচ্চনের জীবনের এই সম্পর্কের ব্যাপারে বিস্তারে জানা যাক।

এই তালিকায় প্রথমে নাম আসে করিশমা কাপুরের। বলিউড জগতে করিশমা কাপুর এবং অভিষেক বচ্চনের সম্পর্কের কথা আর এখন লুকিয়ে নেই। সকলেই তাদের দুজনের সম্পর্কের ব্যাপারে বেশ ভালোভাবেই জানেন। মিডিয়া রিপোর্টের তথ্য অনুসারে, তাদের দুজনের সগাই পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বচ্চন পরিবারের আপত্তির কারণেই তাদের দুজনের সম্পর্ক ভেঙে যায়

এই তালিকায় পরবর্তী নাম আসছে রানী মুখার্জির। একটা দীর্ঘ সময় ধরে রানী মুখার্জি এবং অভিষেক বচ্চন বহু সিনেমায় একসাথে জুটি বেঁধে অভিনয় করেছিলেন। শোনা যায় তাদের দুজনের মধ্যে সেই সময় থেকেই একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তবে তারা দুজনে কখনো এই সম্পর্ককে প্রকাশ্যে আনেননি।

এই তালিকায় তৃতীয় নাম দীপান্বিতা শর্মার। তার ব্যাপারে খুব একটা বেশি লোকে জানেন না তবে শোনা যায় প্রায় দশ মাস যাবত অভিষেক বচ্চন এবং দীপান্বিতা শর্মা একসাথে সম্পর্কে ছিলেন। তবে পরবর্তীতে দুজনের বাড়ি থেকেই আপত্তি থাকার কারণে শেষমেষ এই সম্পর্ক ভেঙে যায়।

তালিকায় চতুর্থ নাম জাহ্নবী কাপুরের। তবে ইনি কিন্তু শ্রীদেবীর কন্যা নন বরং তিনি অন্য একজন মহিলা। শোনা যায় তার সঙ্গে অভিষেক বচ্চন এর সম্পর্ক ছিল। অভিষেক বচ্চনের রিজেকশনের পরে তিনি নাকি আত্মহত্যা পর্যন্ত করতে চেয়েছিলেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026