নিউজ

Lok sabha election: রেকর্ড গড়লেন অভিষেক বন্দোপাধ্যায়, গোটা দেশে লোকসভা ভোটে জয়ের ব্যবধানে সর্বোচ্চ তিনি, এগিয়ে ৭ লাখ ভোটে

২০২৪ সালে সম্পন্ন হয়েছে ১৮ তম লোকসভা নির্বাচন। সাত দফায় দীর্ঘ প্রায় দুই মাস ধরে চলা লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে আজ অর্থাৎ ৪ ই জুন। কার মাথায় শেষপর্যন্ত উঠবে বিজয়ীর মুকুট? সেই নিয়ে জল্পনার শেষ নেই। তবে বাংলায় প্রত্যাশার থেকে ভালো ফল করছে তৃণমূল। জায়গায় জায়গায় তৃণমূল প্রতিনিধি এগিয়ে রয়েছেন। আর তার মধ্যেই অন্যন্য রেকর্ড গড়লেন অভিষেক বন্দোপাধ্যায়।

দেশে লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানে সর্বকালীন রেকর্ড গড়লেন ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সিআই পাতিলকে হারিয়ে স্বাধীনতার পর থেকে দেশে লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানের রেকর্ড গড়লেন তিনি। এখনো পর্যন্ত ৭ লক্ষের বেশি ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন অভিষেক। এটি গোটা দেশে আজ পর্যন্ত সমস্ত নির্বাচনে সমস্ত কেন্দ্রে জয়ের ব্যবধানে সর্বোচ্চ।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুজরাতের নবসারি লোকসভা কেন্দ্র থেকে ৬ লক্ষ ৮৯ হাজার ৬৮৮ ভোটে জিতেছিলেন বিজেপি নেতা সিআই পাতিল। সেই ব্যবধানকেও ছাপিয়ে ডায়মন্ড হারবার থেকে ৭ লক্ষের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে গিয়েছেন অভিষেক। বিকেল ৪টে নাগাদ ৭ লক্ষের বেশি ব্যবধানে এগিয়ে যান তিনি। ভোটগণনা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই কারচুপি ও হুমকির অভিযোগ তুলে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে এসেছেন বাম ও বিজেপি এজেন্টরা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026