ত্রিপুরায় ভোট যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ত্রিপুরার রাজনীতি পরিস্থিতি। সবথেকে বেশি আঁচ পড়েছে আগরতলা। তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি- ত্রিপুরার রাজধানীর নিত্যদিনের ঘটনা হয়েই দাঁড়াচ্ছে।রবিবার বিকেলে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ গ্রেফতারের পর পরিস্থিতির বদল ঘটল। তৃণমূলের তরফে জানান হয়েছে, সোমবার নয়,বরং আজ রাতেই ত্রিপুরার উদ্দেশে রওনা হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল তাঁর ত্রিপুরা সফর। সোমবার সকালে তিনি ত্রিপুরা যেতে পারবেন।
বিমান অবতারণার সমস্যার জেরে রবিবার ত্রিপুরা যেতে পারলেনননা অভিষেক। সোমবার পূর্ব নির্ধারিত সূচি মেনেই আগরতলা যেতে হবে অভিষেককে। কেন বদল হল এই সিদ্ধান্ত? জানা যাচ্ছে, সন্ধে সাড়ে আটটার বিমানে ত্রিপুরায় পৌছানোর কথা ছিল অভিষেকের। কিন্তু তার আগেই যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ, অভিষেকের বিমানকে অবতরণের অনুমতি দেয়নি ত্রিপুরা প্রশাসন। শিলচর বিমানবন্দরে বিমাম অবতরণ বন্ধ হয় সন্ধে ৭.৩০ টায়। এদিন রাতে শিলচর বিমানবন্দরে নেমে সড়কপথে আগরতলা যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু বিমান অবতরণের অনুমতি না মেলাতে তাঁর রবিবার ত্রিপুরা যাওয়ার পরিকল্পনা ভেঁসতে গেল। আরো জানা গেল পুরভোটের প্রচারে এদিন তিনি সভাও করবেন। অন্য দিকে শোনা যাচ্ছে ত্রিপুরার এই হিংসাত্মক পরিস্থিতি নিয়ে সোমবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারে তৃণমূল।
রবিবার সকালেই সায়নীকে পূর্ব আগরতলা মহিলা থানায় ডেকে পাঠানো হয়েছিল। দীর্ঘ সময় পুলিশি জেরার পর বিকেল ৪টে নাগাদ গ্রেফতার করা হয়েছে সায়নী ঘোষকে রবিবার ছুটির দিন তাও তাঁকে আদালতে পেশ করা হবে না। ফলস্বরুপ জামিনের আবেদন করা যাবে না৷ তৃণমূলের নেতা কুণাল ঘোষ সংবাদমাধ্যকে জানিয়েছেন, “খেলা হবে” এটি বলেছেন বলে গ্রেফতার হলেন সায়নী । ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩ এ, ৫০৬, ৩০৭ ও ১২০বি-তে জামিন অযোগ্য ধারায় সায়নীর মামলা করেছে ত্রিপুরার শাসকদল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…