নিউজ

দেশের অর্থনীতি নিয়ে ব্যাংকগুলিকে কি বার্তা দিল নোবেলজয়ী অভিজিৎ!

অমর্ত্য সেনের পর অর্থনীতিতে দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পেয়ে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার ঘরের ছেলে অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়।কিন্তু এই সুখবরের মাঝেই দেশের অর্থনীতির উপর নেমে এসেছে করাল গ্রাস। বর্তমানে দেশের অর্থনীতির বেহাল অবস্থা। গত কয়েক বছরে দেশের আর্থিক আয়ের পরিমাণ খুবই কম। দেশের অর্থনীতি যখন ধুঁকছে এই অবস্থায় ভারতের অর্থনীতির বেহাল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নোবেল জয়ী।

বুধবার দেশের ব্যাঙ্কিং সেক্টর নিয়ে সতর্ক করলেন অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। তিনি বলেন ব্যাঙ্কিং সেক্টর গভীর সংকটে পড়েছে। যত সংকট বাড়বে তত সমস্যার কথা জানা যাবে। এবং অবিলম্বে তা ঠেকানোর জন্য ব্যবস্থা না নিলে আগামী দিনে অবস্থা আরও সংকীর্ণ হয়ে দাঁড়াবে।কিছুদিন আগেই মুম্বইয়ের পাঞ্জাব মহারাষ্ট্র কো অপারেটিভ ব্যাঙ্কে বিরাট কেলেঙ্কারির কথা জানা গিয়েছে। এছাড়া সম্প্রতি একটি তথ্যে জানা যায়, ভারতের বৃহত্তম ব্যাংক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৭৬ হাজার ৬৬০ কোটি টাকার ঋণ মুকুব করেছে।

গত তিন বছরে ব্যাংক গুলি মোট ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার ঋণ মুকুব করে। এই প্রসঙ্গে অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায় বলেন, বহু বছর ধরে ব্যাংক গুলি নানা সমস্যায় পড়েছে তার ফলেই ব্যাংক গুলি এখন গভীর সংকটের মুখে। তার কথায় ব্যাংক গুলিতে একপ্রকার অবিশ্বাসের বাতাবরন তৈরী হয়েছে কিন্তু এ ব্যাপারে আমানতকারীদের কোনো দোষ দেওয়া যায় না। তিনি বলেন ব্যাংক গুলির হাল ফেরাতে অর্থের প্রয়োজন কিন্তু সরকারের হাতে বর্তমানে অতো টাকা নেই। এই অবস্থায় তিনি কতগুলি রুগ্ন ব্যাঙ্ককে বিক্রি করে সেই অর্থে অন্যান্য ব্যাংকগুলিকে বাঁচানো উচিত বলে মনে করেছেন।

রিজার্ভ ব্যাঙ্ক প্রসঙ্গে তিনি বসলেন যে, তাদের উচিত ছিল আগে থেকে ব্যাংক গুলি কে সতর্ক করা। তারা তা না করায় আচমকা জানা যায় ব্যাংকগুলি সংকটে পড়েছে ।তিনি বলেন এই সুযোগে রিজার্ভ ব্যাঙ্কের উচিত রুগ্ন ব্যাংক গুলির বেসরকারিকরন করা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026