Categories: দেশনিউজ

Pan-Aadhaar Linking: ১১ কোটির বেশি প্যান কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে আধার লিঙ্ক না করার জন্য, দিতে হবে এত টাকা জরিমানা

আজকালকার দিনে ভারতের বুকে প্যান কার্ড এবং আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। একদিকে আপনার আধার কার্ড যেমন আপনার দেশের নাগরিকত্ব প্রমাণ করে ঠিক অন্যদিকে প্যান কার্ড ছাড়া আপনি ব্যাংকিং জাতীয় কোনো কাজকর্ম করতে পারবেন না। এই প্যান কার্ড আয়কর কর্তৃপক্ষকে সমস্ত আর্থিক লেনদেনের ট্র্যাক রাখতে সাহায্য করে যা কোনও ব্যক্তি বা কোনও সংস্থার কর দায় মূল্যায়নের জন্য প্রয়োজনীয়। এটি কর ফাঁকির সম্ভাবনা কমাতে সাহায্য করে ।তাই প্যান কার্ড প্রত্যেকের কাছে ঠিকঠাক থাকা উচিত। সরকার বহুদিন আগে আধার প্যান কার্ড লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল।

৩০ জুন এই আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার শেষ দিন ছিল। আধার কার্ড লিঙ্কের অভাবে ১১ কোটি প্যান কার্ড বাতিল হয়ে গেছে। ভারতের ৭০.২৪ কোটি প্যান কার্ড গ্রাহকদের মধ্যে ৫৭.৩৬ কোটি প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক করা হয়েছে। যাদের লিঙ্ক হায়নি তাদের প্যান বাতিল করা হয়েছে। তবে ১০০০ টাকা খরচ করে আপনি প্যান কার্ড সক্রিয় করতে পারবেন।

প্যান এবং আধার লিঙ্ক করতে, প্রথমে আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন

লগ ইন করার পরে, আধারের সাথে প্যান লিঙ্ক করার বিকল্পটিতে ক্লিক করুন

এই লিঙ্কে ক্লিক করার পর আপনার কাছে ব্যক্তিগত তথ্য চাওয়া হবে। আপনি এটি পূরণ করতে হবে। সমস্ত কলাম পূরণ করার পরে, ১০০০ টাকা জরিমানা পূরণ করতে হবে

আপনি সহজেই ই-পে ট্যাক্সের মাধ্যমে জরিমানার পরিমাণ পরিশোধ করতে পারেন। এর পরে, এর তথ্য আয়কর বিভাগকে দিতে হবে।

BharatBarta Desk

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026