প্রতীক্ষার অবসান ঘটিয়ে রেলের খাতায় নতুন ইতিহাস— বাংলার প্রথম এসি লোকাল ট্রেন নামল ট্র্যাকে। শিয়ালদা থেকে রানাঘাট রুটে শুরু হয়েছে এই বিশেষ পরিষেবা। যাত্রীরা বলছেন, এই ট্রেনে চড়লেই মিলছে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের অনুভূতি। শুরু থেকেই বিপুল সাড়া ফেলেছে এই ট্রেন। কিন্তু এখানেই শেষ নয়, এবার সামনে এল আরও বড় আপডেট।
প্রথম দিনে যদিও শিয়ালদা–কৃষ্ণনগর রুটে নামানোর পরিকল্পনা ছিল, শেষ মুহূর্তে তা বদলে যায়। এর ফলে হতাশ হয়েছেন বহু যাত্রী। তবু এখন আলোচনায় এসেছে এক নতুন প্রস্তাব। যদি রাজ্য সরকার সাহায্যের হাত বাড়ায়, তবে শিয়ালদা থেকে সরাসরি নবদ্বীপ ঘাট হয়ে কৃষ্ণনগর পর্যন্ত এই এসি লোকাল চলতে পারে। এর ফলে সোজা পৌঁছে যাওয়া যাবে ইস্কন মন্দিরে।
বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই প্রসঙ্গে জানিয়েছেন, তিনি শিগগিরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দেবেন। তাঁর দাবি, শান্তিপুর থেকে কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ ঘাট পর্যন্ত এসি লোকাল চালানো হলে উপকৃত হবেন বহু সাধারণ মানুষ এবং বিদেশি ভক্তরা। তিনি আরও বলেছেন, নবদ্বীপ ঘাটে পৌঁছনোর জন্য নদীর উপর একটি ছোট ব্রিজ নির্মাণ অপরিহার্য। সেই সঙ্গে রেলের দখলদারি জমি উচ্ছেদেও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি সাংসদের।
এখন প্রশ্ন উঠছে, রাজ্য কি সত্যিই এই উদ্যোগে সহযোগিতা করবে? কারণ বাস্তবায়ন হলে হাজার হাজার ভক্ত সহজেই ইস্কন মন্দিরে পৌঁছতে পারবেন। পাশাপাশি কৃষ্ণনগর ও নবদ্বীপ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায়ও আসবে আমূল পরিবর্তন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…