তবে কি এবারে কলকাতাতেও চলবে এসি লোকাল ট্রেন? মুম্বাইয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই এসি লোকাল ট্রেন। তবে কি এবারে কলকাতায় গরমে ঝোলার দিন শেষ হতে চলেছে? জোর জল্পনা চলছে নেট দুনিয়ায়। তীব্র গরমে যখন মানুষের অবস্থা একেবারে খারাপ, সেই সময়ে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছে সবাই। যদিও রেলের তরফে এখনো তেমন একটা কিছু জানানো হয়নি। তবে এখন যেরকমভাবে গরম পড়েছে, তাতে খুব শীঘ্রই যে এসি ট্রেনের দরকার আছে সেটা বলাই বাহুল্য।
একটি সংবাদমাধ্যমে পূর্ব রেলের তৎকালীন জেনারেল ম্যানেজারকে উধৃত করে জানানো হয়েছিলো এবারে মুম্বাইয়ের মত কলকাতাতেও চালু করা হোক এসি লোকাল ট্রেন। যদিও রুট এখনও ঠিক করা হয়নি। তবে সম্প্রতি পূর্ব রেলের মুখ্য আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “এমন কোনো তথ্য আমার কাছে নেই।” ফলে, বিষয়টি নিয়ে এখনো অনেক অস্পষ্টতা আছে। তবে, মুম্বাইয়ের মত পূর্ব রেলও যদি EMU ট্রেন চালায় তবে যাত্রীদের জন্য এটা একেবারেই পোয়াবারো বললেই চলে।
তবে, পূর্ব রেলের তরফে তেমন কিছু জানানো না হলেও, হাওড়া বর্ধমান রুটে প্রথম এসি লোকাল ট্রেন চালাতে পারে পূর্ব রেল। তবে, জল্পনা যদি বিশ্বাস করা যায়, তাহলে এবারে পূর্ব রেলে হাওড়া থেকে ট্রেন চলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…