শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস থেকে বাঁচতে আমাদের একটাই উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। ভিড় জমায়েত যেখানে হয় সেই স্থান এড়িয়ে চলা। তাই স্কুল-কলেজ, বিদ্যালয়, কল কারখানা সবই বন্ধ। সকালবেলার ঘুমটা আর কল-কারখানার ভোঁ শব্দে ভাঙ্গে না, হাঁড়িতে ভাত চাপিয়ে খেয়ে দেয়ে বেরোনোর তাড়া নেই। কলকারখানা থেকে বেরোচ্ছে না বিষাক্ত কালো ধোঁয়া। কোন দেশ হিসাবে নয় বিশ্বব্যাপী সমস্ত কলকারখানা কার্যত বন্ধ। তাই দূষণের মাত্রা টা কমেছে অনেকটা।
বাতাসে কার্বন ডাই অক্সাইড ও কমেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দূষণের মাত্রা এমনটা কমে যায়নি কখনো,
তারা জানান এই কয়েক মাসে দূষণের মাত্রা কমেছে প্রায় ৫ শতাংশ। ২০০৮ সালে অর্থনৈতিক মন্দার পরেও এতোটা কমেনি।করোনাভাইরাস নাহলে গোটা বিশ্বকে এইভাবে ঘরের মধ্যে বন্দি করে রাখা কোন মহাশক্তির পক্ষে সম্ভব হতো না। আর আমরা ঘরের মধ্যে বন্দি না থাকলে কলকারখানা স্কুল-কলেজ, যানবাহন আগের মতোই চলত।
পরিবেশ দূষণের মাত্রা আরো বেড়ে যেত। মানুষ শুনত না। সে ক্রমশ উন্নতির শিখরে উঠতে চায়, কিন্তু তার উন্নতি করতে গিয়ে যে আখেরে নিজের ক্ষতি মানুষ করছে তা সে বুঝতে পারে না। তাই করোনা ভাইরাস কে আমরা মনে মনে কিন্তু বাহবা দিতেই পারি। এটি কেড়ে নিয়েছে অনেক কিছু, অনেক মৃত্যু আমরা প্রতিদিন দেখে চলেছি। দিয়েছেও অনেক। একটু হিসাব করলেই বুঝতে পারবেন পৃথিবীর ওজন স্তর সেরে উঠছে, প্রাণীরা নিজের মতন করে ঘুরে বেড়াচ্ছে, দূষণের মাত্রা অনেকটা কমেছে। এগুলো কি আমাদের কাছে কম পাওয়া নয়?
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…