আপনার কাছে যদি বিএসএনএলের সিম থাকে এবং সেই সিম চালু রাখার জন্য আপনি সস্তা প্ল্যান খুঁজে থাকেন তাহলে bsnl আপনাদের জন্য নিয়ে এসেছে একটি ৩৫ দিনের প্ল্যান যা আপনার জন্য দারুন উপযোগী হতে পারে। এই প্ল্যান যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনাকে খরচ করতে হবে মাত্র ১০৭ টাকা এবং তাহলেই আপনি ৩৫ দিনের ভেলিডিটি পেয়ে যাবেন। বেশিরভাগ ক্ষেত্রে যারা শুধুমাত্র কল করার জন্য রিচার্জ করেন তাদের জন্যই এই প্ল্যান সব থেকে ভালো।
বিএসএনএলের ১০৭ টাকার এই রিচার্জ প্ল্যান এর বৈধতা ৩৫ দিনের এবং এই প্লানের সাথে গ্রাহকরা ৩ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। এই প্লানের সবথেকে বড় বিশেষত্ব হলো বিএসএনএলের এই প্ল্যানের ডেটা সীমা শেষ হয়ে গেলেও কিন্তু আপনি আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন ৪০ কেবিপিএস গতিতে। এই প্লান এক মাসের বেশি আপনাকে মেয়াদ দিয়ে থাকে এবং আপনি ২০০ মিনিট ফ্রি ভয়েস কল পেয়ে যাবেন এই প্ল্যান এর সাথে। এছাড়াও বিএসএনএল টিউনস পরিষেবা ৩৫ দিনের জন্য উপলব্ধ থাকবে।
এই প্ল্যান আপনি গ্রহণ করতে পারেন যদি আপনার ইন্টারনেটের বেশি দরকার না হয়। ১০৭ টাকার এই প্ল্যান আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনার প্রতিদিন খরচ হবে মাত্র তিন টাকা করে। কম খরচে আপনি যদি সিম সক্রিয় রাখতে চান তাহলে ২০০ মিনিটের কলিং বেনিফিট যুক্ত এই প্ল্যান আপনি গ্রহণ করতে পারেন। আপনি যদি অল্প ডাটা সহ একটি প্ল্যান খোঁজেন তাহলে এটাই আপনার জন্য সবথেকে ভালো প্ল্যান হতে চলেছে
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…