টলিউড

বড় পর্দায় শুটিং শুরু করতে পেরে আনন্দে উচ্ছ্বসিত অঙ্কুশ! রইলো ভিডিও

অঙ্কুশ হাজরা টলিউডে অন্যতম হার্টথ্রব অভিনেতাদের মধ্যে একজন। একের পর এক হিট সিনেমা দিয়ে টলিউডে নিজের পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। অঙ্কুশ অভিনয়ের পাশাপাশি তুখোড় ডান্সের জন্য টলিপাড়ায় বেশ খ্যাত অভিনেতা। নিজের কুল লুক আর স্টাইলের জন্য মহিলা অনুরাগীর কাছে বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি জি বাংলায় ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোতে অঙ্কুশের সঞ্চালনা শোয়ের টিআরপি বেড়েই চলেছে৷ অন্যদিকে অভিনেতার হাতে রয়েছে অনেকগুলি নতুন সিনেমার প্রজেক্ট।

কিন্তু করোনা আবহের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমার শ্যুটিং। করোনা সংক্রমণ কিছুটা কমায় ফের বিভিন্ন সিনেমার শ্যুটিং শুরু হয়। এবার অঙ্কুশের পরবর্তী সিনেমার শ্যুটিং ও শুরু হয়ে গিয়েছে। আর তাতেই খুশি জনপ্রিয় টলি অভিনেতা অঙ্কুশ হাজরা। একদিকে নতুন সিনেমার শ্যুটিং অন্যদিক অন্যতম রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ নিয়ে।এখন তিনি নতুন ছবি ‘ মন খারাপ’ ছবির শ্যুটিং শুরু করলেন। ছবির নাম মন খারাপ
হলেও এটি একটি সাইকোলজিকাল থ্রিলার। এই ছবিটি আসলে ডার্ক কমেডিতে ভরপুর।

এই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন মনোজ জৈন আর পরিচালনার দায়িত্বে আছেন পাভেল। এই সিনেমায় অভিনয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, প্রথমবার দারুণ পরিচালক পাভেলের সঙ্গে কাজ করে তিনি খুব খুশি।পাশাপাশি তিনি এও বলেন তিনি খুব উত্তেজিত আবার নার্ভাসও। এতজন গুণী এবং বিখ্যাত শিল্পীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবেন ভেবে। এই ছবিতে অঙ্কুশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য, কৌশিক সেন, ঋদ্ধি সেন, বিদীপ্তা চক্রবর্তী এবং অবন্তিকা বিশ্বাস।

সিনেমার শ্যুটিং সেটে যাওয়ার আগে একটি ছোট ভিডিও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন। মেক আপ রুম থেকে এই ভিডিও করা। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, হেয়ার স্টাইলিস্ট তাঁর চুল ঠিক করে দিচ্ছেন। আর ব্যকগ্রাউন্ডে মিমির গান ‘পরম সুন্দরী’ বাজছে। ক্যপশানে লিখলেন, “মহামারির পর আড়াই বছর বাদে”। তিনি আরো লেখেন, ধন্যবাদ জানিয়েছেন পরিচালককে মহামারী কমের মধ্যে শুটিং শুরু করার অনুমতি দেওয়ার জন্য। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিয়েছেন #Shootresumes, #Worklife, #Reellife। এরপর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026