বিনোদন

বাবা হওয়ার আগেই মৃত্যু, চিরঞ্জীবীর মূর্তি জড়িয়ে ধরে সাধ খেলেন প্রয়াত অভিনেতার স্ত্রী মেঘনা

মাত্র দুই বছর আগেই মেঘনা রাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা চিরঞ্জীবী সারজা। কিন্তু গত ৭জুন সব বাঁধন ত্যাগ করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়ে চলে যান। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৯ বছর বয়সে মারা যান চিরঞ্জীবী সারজা।

ছেলের মৃত্যুর পর পরিবারের সদস্যরা জানতে পারেন তাদের বৌমা মেঘনা রাজ অন্তঃসত্ত্বা। চারমাস পেরিয়ে গেছে। এখন স্বামীকে মনে করে চোখে জল চলে আসে অভিনেত্রীর। মেঘনার সন্তানকে পৃথিবীতে আগমন জানানোর সাধের অনুষ্ঠান করলেন পরিবারের সদস্যরা। আর সেই অনুষ্ঠানের দৃশ্য দেখে সবারই চোখে জল চলে এল।

 

কি সেই দৃশ্য? প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে স্বামীর উপস্থিতিতে সাধ খাওয়ার কিন্তু মেঘনার ক্ষেত্রে কোনো উপায় নেই। তাই স্বামী চিরঞ্জীবীর মূর্তি পাশে রেখে চোখে জল নিয়ে সাধের খাবার খেলেন অভিনেত্রী মেঘনা রাজ। আর বললেন, সারা জীবন এভাবেই তাঁর প্রিয় চিরুর স্মৃতির সাথে একাত্মভাবে থাকবেন তিনি এবং তাঁর সন্তান।

প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানকে ছেড়ে চলে যান চিরঞ্জীবী। সময়ের সাথে চিরঞ্জীবির পুরোনো স্মৃতিকে আগলে রেখে পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাধের অনুষ্ঠান উদযাপন করলেন মেঘনা। সাধের অনুষ্ঠানে কখনও শাড়ি পরে আবার কখনও গাউন পরে স্বামীর মূর্তির সাথে পোজ দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন। আর এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়লো দক্ষিণী অভিনেতার ভক্তরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026