কলকাতা: রাজ্য রাজনীতিতে (Politics) কে যে কখন নেতা আর কে যে কখন অভিনেতা, তা ধরতে পারা বর্তমানে খুবই মুশকিল। এবার সেই তালিকায় নাম লেখালেন সকলের প্রিয় ‘খড়কুটো’-র (Khorkuto) ‘সৌজন্য’ (Siujonyo) ওরফে কৌশিক রায় (Koushik Roy)। বাংলা সিরিয়ালের টিআরপির (TRP) শীর্ষ তালিকার ‘খড়কুটো’-র নায়ক কৌশিক রায় যোগ দিলেন বিজেপিতে (BJP)। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) হাত থেকে বিজেপির পতাকা (Flag) তুলে নিলেন। প্রকাশ্যে ছবি আসতেই জোর আলোচনা শুরু।
আজ শুক্রবার কৌশিকের জন্মদিন। আর জন্মদিনের দিনই কৌশিক দিলীপ ঘোষের হাত ধরে পা রাখলেন বিজেপিতে। বর্তমানে যেখানে শিল্পমহলের একাংশ স্পষ্টভাবে বিজেপির দিকে আঙুল তুলতে সরব সেখানে কৌশিকের সমীকরণ কেমন হবে সেটাই দেখার বিষয়। এই প্রসঙ্গে এখনো মুখ খোলেননি ‘সৌজন্য’।
এখন দেখার বিষয় অভিনেতার এইভাবে রাজনীতিতে যোগদান ফ্যানরা কেমন ভাবে নেবে। মানুষ তাঁর অভিনয়কে যতটা ভালোবেসে আদরে রেখেছে, রাজনৈতীক নেতা হিসাবেও কি ততটাই ভালোবাসা পাবেন? অপেক্ষা সময়ের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…