বিনোদন

Covid 19: করোনা কাড়লো আরও এক প্রাণ, অকালে চলে গেলেন ‘অনুপমা’র ‘মা’!

ফের করোনার থাবা হিন্দি টেলিভিশন জগতে। কোভিড-১৯ কাড়লো আরো এক অভিনেত্রীর প্রাণ। বর্ষীয়ান মারাঠি অভিনেত্রী মাধবী গোগাটে প্রয়াত হলেন ২১ নভেম্বর রবিবার রাতে। জানা যাচ্ছে, কিছুদিন আগে করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি। এবং ভর্তি ছিলেন মুম্বইয়ের সেভেন হিলস হাসপাতালে। কিন্তু রবিবার তাঁর শারীরিক অবস্থা অবনতি হয়। আর সেদিন রাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় মাধবী দেবীর বয়স হয়েছিল ৫৮ বছর।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘অনুপমা’ সহ-অভিনেত্রী আলপনা বুচ ওরফে বা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন মাধবীর না ফেরার দেশে পাড়ি দেওয়ার কথা। একটি ছবি শেয়ার করে আলপনা লিখেছেন, ‘মাধবীজি এটা কিন্তু ঠিক হল না… কোনও দৃশ্য শেষ হওয়ার আগে অভিনেতারা এভাবে ছেড়ে চলে যেতে পারে না। আপনাকে মিস করব অনুপমার সেটে। আপনার মিষ্টি হাসি, মিষ্টি গলার আওয়াজ, আর রসবোধ… মিস করব সব কিছু।’

শোকপ্রকাশ করেছেন ‘অনুপমা’ ধারাবাহিকের। মূল অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ও। এই ধারাবাহিকে অনুপমার মায়ের ভূমিকায় অভিনয় করতেন প্রয়াত অভিনেত্রী। নিজের ইনস্টা স্টোরিতে মাধবীর একটা ছবি শেয়ার করে লেখেন ‘অনেক কথা না বলাই রয়ে গেল… আত্মা শান্তি পাক।’ মাধবী ধারাবাহিকে রূপালি গঙ্গোপাধ্যায়ের মায়ের ভূমিকায় অভিনয় করত।

যদিও পরে তাঁর জায়গা নিয়েছিলেন সবিতা প্রভুনের। একাধিক সিনেমা ও ধারাবাহিকে কাজ করেছেন এই অভিনেত্রী। মারাঠি ছবি ‘ঘনচক্কর’ তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দেয়। এছাড়াও ‘সোচা না থা’, ‘অ্যায়সা কাভি সোচা না থা’, ‘কাল ভৈরব রহস্য’, ‘কাহি তো হোগা’র মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল। তাঁর অকালপ্রয়াণে শোকাহত মারাঠি ইন্ড্রাস্টি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026