বিনোদন

Mohit Raina Marriage: চুপি চুপি বিয়ে সারলেন দেবো কা দেব মহাদেব’ খ্যাত মোহিত রায়না!

গত বছর নভেম্বর মাস থেকেই বিটাউনে একের পর এক সেলিব্রেটি নিজের মনের মানুষের সাথে বিয়ে সারছেন। বছরের শুরুতে বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোহিত রায়না। শনিবার সন্ধ্যায় হঠাৎ করে বিয়ের ছবি শেয়ার করে সকলকে তাক লাগিয়ে দিলেন। মোহিত টেলিভিশনের অতি পরিচিত মুখ। স্টার ভারতের ধারাবাহিক ‘দেবো কা দেব মহাদেব’ দিয়ে তিনি সকল দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। হিন্দি এই ধারাবাহিকের শিবের চরিত্রে অভিনয় করেন মোহিত রায়না। ধারাবাহিকের সঙ্গে ক্রমশ বাড়তে থাকে তাঁর জনপ্রিয়তাও। মহাদেব চরিত্রে দর্শকের থেকে বিপুল জনপ্রিয়তা পান।

বছরের প্রথম দিনই মনের মানুষের সাথে এদিন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সুখবর দিয়েছেন। আর এদিন এই খবর পেয়ে অনুরাগীদের মন খুশি করে দিলেন অভিনেতা। নিজেদের বিয়েতে সাবেকি সাজেই ধরা দিয়েছেন নবদম্পতি। মোহিত এদিন পরেছিলেন পরেছিলেন সাদা শেরওয়ানি এবং অদিতি পরেছিলেন প্রিন্টেড লেহেঙ্গা। বিয়ের ছবির সঙ্গে ক্যপাশানে লেখেন, ‘ভালোবাসা কোনও বাধা মানে না। অনেক বড় বড় বাধা পেরিয়ে যায়। নিজের লক্ষে পৌঁছনোর জন্য যেকোনও দেওয়াল টপকে যায়। অনেক আশা রয়েছে মনে। বাবা-মা গুরুজনদের আশির্বাদ এবং সকলের ভালোবাসা শুভেচ্ছা ও মনে অনেক আশা নিয়ে আমরা নতুন জীবন শুরু করলাম। আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং আশির্বাদ চাই আমাদের নতুন জীবন শুরুর পথে। অদিতি এবং মোহিত’।

মোহিতের বিয়ের এমন সুন্দর ছবি দেখে স্বাভাবিক ভাবেই কমেন্টবক্সে একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে। এদিন শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন বলিউডের অনেক তারকারা। দিয়া মির্জা, ম্রুণাল ঠাকুর, কর্ণ জোহর এবং আরও অনেক তারকার এবং নেট নাগরিকরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এই কিউট নবদম্পতিকে।

উল্লেখ্য, দেবো কে দেব মহাদেব ছাড়া টেলিভিশনে বন্দিনী, গঙ্গা কি ধীজ, চেহরে, চক্রবর্তী অশোক সম্রাট প্রমুখ কাজ করেছেন মোহিত। এছাড়াও আদিত্য ধরের ‘উরি দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিতে ভিকি কৌশলের দাদার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীতে তাঁকে দেখা গিয়েছে ‘সিদ্দত’ ছবিতে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন সানি কৌশল এবং রাধিকা মদন। এছাড়াও ‘মুম্বই ডায়রিজ ২৬/১১’ ছবিতে ড. কৌশিক ওবেরয়ের চরিত্রে অভিনয় করেন মোহিত।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026