শোকের ছায়া বলিউডে, না ফেরার দেশে পাড়ি দিলেন বলিউডের এই অভিনেতা, সবাই চোখের ফেলছে

গুফি পেন্টাল নামটা অপরিচিত নয় বলিউড ইন্ডাস্ট্রিতে। ৭৯ বছর বয়সেই না ফেরার দেশে অভিনেতা। সোমবার, ৫’ই জুন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। সাধারণ দর্শকদের মাঝে তিনি আজও তাদের প্রিয় পর্দার শকুনি মামা। এই মুহূর্তে তারই চলে যাওয়া মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির একাধিক তারকাদের পাশাপাশি সাধারণমহলের একাংশও। আপাতত, শোকস্তব্ধ গোটা হিন্দি চলচ্চিত্র জগৎ।

অভিনেতার ভাইপো হিতেন মিডিয়ার সামনেই জানিয়েছিলেন, সোমবার সকাল ৯’টায় তিনি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। মৃত্যুর সময় হাসপাতালে সঙ্কটজনক অবস্থাতেই ভর্তি ছিলেন তিনি। রক্তচাপের পাশাপাশি হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সাত-আটদিন শারীরিক সমস্যার জন্যই সঙ্কটজনক অবস্থায় হাসপাতালেই ছিলেন অভিনেতা। উল্লেখ্য, সোমবার বিকেল ৪’টের মধ্যেই অভিনেতার ছেলে, ভাইপো, বৌমা ও নাতি-নাতনিদের উপস্থিতিতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে আন্ধেরিতেই।

১৯৭৫’এ ‘রাফো চাক্কার’ ছবির সূত্র ধরেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেতা। এরপর ছোট র্দার পাশাপাশি বড়পর্দাতেও একাধিক কাজ করেছিলেন তিনি। ১৯৮০ সালে বই আর চোপড়ার টেলিভিশন শো মহাভারতে শকুনি মামার চরিত্রেই দেখা মিলেছিল অভিনেতার। আর এই চরিত্র অভিনেতা হিসেবে দর্শকদের মাঝে তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। যার প্রভাব আজও দর্শকদের একাংশের মনে রয়ে গিয়েছে। এছাড়াও ‘বাহাদুর শাহ জাফার’, সিআইডি, কানুন, ‘ওম নমঃ শিবায়’, ‘শশশ কই হ্যায় দারকাদেশ ভগবান শ্রীকৃষ্ণ’, ‘রাধা কৃষ্ণ’, ‘জয় কানাইয়া লাল কি’ র মতো একাধিক শোতে অভিনয় করে নাম করেছিলেন তিনি।

অভিনেতার প্রয়ানের পর নীতিশ ভরদ্বাজ জানিয়েছেন, তিনি নিজের ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়ে ফেললেন। তিনি যে একেবারে সাধারণ এবং খুব ভালো মানুষ ছিলেন সেকথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি যে তার জীবনের একটা বড় অংশ ছিলেন সেকথা বলতে শোনা গিয়েছে তাকে। শেষে নিজের ঘনিষ্ঠ বন্ধুর আত্মার শান্তি কামনা করেই নিজের কথা শেষ করেছিলেন তিনি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026