বিনোদন

অভিনেতা সঞ্জয় দত্ত নতুন হেয়ারকাট, তুমুল ভাইরাল ভিডিও

চিরাচরিত হেয়ারস্টাইল বদলে নতুন হেয়ারকাট করালেন অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি একটি অভিজাত সাঁলোতে তাঁর বহুদিনের পুরানো হেয়ারস্টাইলিস্ট বন্ধু আলিম হাকিমের কাছে হেয়ারকাট করালেন। নিজের নতুন হেয়ারকাট দেখানোর সময় সঞ্জয় তাঁর ক্যান্সারজনিত স্কারের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন যে,তিনি দৃঢ়প্রতিজ্ঞ যে,তিনি ক্যান্সারকে হারাবেন। তিনি বলেন যে, আলিম তাঁর দীর্ঘদিনের হেয়ারস্টাইলিস্ট এবং চুলের রং নিয়ে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা আলিম সবসময় তাঁর উপর করেছেন। আলিম একসময় সঞ্জয় দত্ত-র ডেবিউ ফিল্ম ‘রকি’র স্টাইলিস্ট ছিলেন।

সঞ্জয় বলেন যে,নিউ নর্মালে বাড়ি থেকে বাইরে বেরোতে পেরে তাঁর খুব ভালো লাগছে। তিনি বলেন যে,আলিমের সাঁলোতে তিনি এসেছেন এবং এখানে সবকিছুই ওয়েল-স‍্যানিটাইজড। এখানে সবাই রীতিমত মাস্ক এবং গ্লাভস পরে সম্পূর্ণ করোনা-বিধি মেনে কাজ করছেন। সঞ্জয় নিজের অনুরাগীদের উৎসাহিত করেন,করোনা-বিধি মেনে বাইরে বেরোনোর জন্য।

কিছুদিন আগেই অভিনেতা সঞ্জয় দত্তের ক্যান্সার ধরা পড়ে। আপাতত উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি কিছুটা সুস্থ আছেন এবং ধীরে ধীরে শুটিং ফ্লোরে ফিরছেন। প্রসঙ্গত তাঁর এই নিউ লুক তাঁর আপকামিং ফিল্ম ‘কেজিএফ 2’-এর জন্য। এই ফিল্মের অভিনয়ের জন্য তিনি দাড়ি রাখতেও শুরু করেছেন। সঞ্জয় জানান, ‘কেজিএফ 2’-এর শুটিং শুরু হবে নভেম্বরের প্রথম দিকে। এছাড়াও তিনি এখন ব্যস্ত তাঁর আপকামিং ফিল্ম ‘শমসেরা’-র ডাবিং নিয়ে।

সঞ্জয়ের এই মানসিক শক্তি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।  তবে তিনি সবাইকে করোনা-বিধি মানার কথা বললেও নিজে কেন মাস্ক পরেননি,তাই নিয়ে বিতর্ক শুরু হলেও নেটিজেনদের একাংশ তা থামিয়ে দেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026