২৫ বছরের সম্পর্ক থাকলেও প্রতারিত হয়েছেন অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী, বিবাহিত জীবন নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

আর কিছুদিনের মধ্যেই তাদের নেটফ্লিক্স শো ফেবুলাস লাইফ অফ বলিউড ওয়াইফের নতুন সিজন নিয়ে আসতে চলেছেন মাহিপ কাপুর, নিলাম কোঠারি, সীমা কিরণ সাজদে, এবং ভাবনা পান্ডে। এই শো মূলত বলিউড তারকাদের স্ত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি করা হয়েছে। এই শোয়ের প্রিমিয়ারের আগেই অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর তার স্বামীর ব্যাপারে প্রকাশ করলেন একটি চমকপ্রদ তথ্য। শুধু তাই নয়, স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে এলেন তিনি।

আমরা আপনাদের জানিয়ে রাখি, মাহীপ ও সঞ্জয় কাপড়ের বিয়ের ২৫ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে এবং দুজনের একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। তবে বিয়ের ২৫ বছর পরে এবারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বড় খোলাসা করলেন অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী। রিয়ালিটি শো এর মঞ্চ থেকেই তিনি করলেন এই বড় ঘোষণা। তিনি সরাসরি জানান, বিয়ের প্রথম দিকে তিনি তার স্বামীর কাছ থেকে প্রতারণার শিকার হয়েছিলেন। আসলে সীমা ওই অনুষ্ঠানে মাহিপের সঙ্গে এই বিষয়ে কথা বলছিলেন। সেই সময় এই প্রসঙ্গ উঠলে, তিনি নিজের ব্যক্তিগত জীবনের কথা সকলের সামনে বলেন। এছাড়াও ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি কিছুদিন আগে জানিয়েছিলেন, এই অনুষ্ঠানে তার ব্যক্তিগত জীবন প্রকাশ করার বিষয়টা তার কাছে অত্যন্ত কঠিন ছিল। তবে, তিনি এই রিয়েলিটি শো এর মধ্য দিয়ে একেবারে সত্যির দিকটা দেখানোর চেষ্টা করেছেন। পাশাপাশি, তিনি এও জানিয়েছেন এই ঘটনার কথা শুনে হয়তো মহিলারা বুঝতে পারবেন, যতটা ভালো সব কিছু মনে হয় ততটা ভালো আদতে হয় না।

মহীপ আরো যোগ করেন, যে কোন মানুষের জীবনে নানা ঘটনা প্রবাহ থাকে। জীবন কখনো উপর দিকে যায় আবার কখনো নিচের দিকে নেমে আসে। প্রত্যেক মানুষের জীবনে টালমাটাল অবস্থায় রয়েছে এবং তারকারা এই জীবনের টালমাটাল পরিস্থিতি থেকে উর্ধ্বে কিছু নয়। তাদের জীবনেও সমস্যা থাকে। কিন্তু সব সময় সব সমস্যা খুলে বলা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠেনা। সেই একই ব্যাপারটা ছিল সঞ্জয় কাপুর এবং তার স্ত্রীর মধ্যেও।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026