হৃদরোগে আক্রান্ত অভিনেতা শ্রেয়াস তালপাড়ে, হলো আঞ্জিওপ্লাস্টি

ইকবাল ছবিতে বাকক্ষমতাহীন বোলারের ভূমিকায় তুফান বোলিং হোক কিংবা গোলমাল ফ্র্যাঞ্চাইজির লক্ষ্মণের ভূমিকায় গোপালকে সঙ্গ দেওয়া, বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়েকে নিয়ে যতই বলা হয় ততই যেনো কম। ২০ বছরের দীর্ঘ অভিনয় জীবনে একাধিক ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা কিন্তু, হঠাৎই ৪৭ বছর বয়সী এই অভিনেতা বৃহস্পতিবার সন্ধ্যায় হলেন হৃদরোগে আক্রান্ত। মুম্বাইতে তার নতুন ছবির শুটিং শেষ করার পরেই হৃদরোগে আক্রান্ত হন এই অভিনেতা। সঙ্গে সঙ্গেই অভিনেতা শ্রেয়াস তালপাড়েকে আন্ধেরি ওয়েস্টের বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।

আসন্ন মাল্টিস্টারার ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর পুরো দিন শুটিংয়ের পর এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাস্টিং ডিরেক্টরের মতে, অভিনেতাকে সেদিন সারাদিন সম্পূর্ণ সুস্থই দেখাচ্ছিল এবং কাস্টিং ক্রুদের সাথে হালকা-কথাবার্তাও বলছিলেন তিনি। শুটিংয়ের পর তিনি স্ত্রীকে জানান যে তিনি অস্বস্তি বোধ করছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি ভেঙে পড়েন। বেলভিউ জানিয়েছে অভিনেতা এখন আগের থেকে অনেকটাই বেশি স্থিতিশীল এবং বর্তমানে তার স্বাস্থ্যের আপডেটের জন্য অপেক্ষা করছেন সকলে।

হিন্দি এবং মারাঠি সিনেমা উভয় ক্ষেত্রেই তার দুর্দান্ত অবদানের জন্য পরিচিত এই অভিনেতা। শ্রেয়াস তালপাড়ে দুই দশকেরও বেশি সময় ধরে এই দুটি সিনেমা জগতে অভিনয় করে গিয়েছেন। অভিনয় জীবনে ৪৫টিরও বেশি ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করছেন। তিনি নায়ক ভূমিকায় হয়তো অনেক কম অভিনয় করেছেন, তবে অন্যান্য চরিত্রে তার অভিনয় বরাবর প্রশংসা পেয়েছে। অভিনেতা সমালোচনামূলক এবং বাণিজ্যিক প্রশংসা অর্জন করেছেন। তার এরকম স্বাস্থ্য সংকট সকলের জন্যই একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এখন তার স্বাস্থ্য নিয়ে খোঁজ খবর রাখছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026