বলি জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন সুনীল শেঠি। একাধিক হিট হিন্দি সিনেমাতে অভিনয় করে লাখ লাখ নেটজনতার মন জয় করে নিয়েছেন তিনি। হিরো অবতারে হোক কি ভিলেন চরিত্রে, তাঁর বিকল্প পাওয়া সত্যিই কঠিন। নিজের কঠোর পরিশ্রম এবং অভিনয়ের প্রতি নিষ্ঠার জন্য সে বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে নাম লেখাতে পেরেছেন। তিনি তার ক্যারিয়ারে একাধিক হিট ফিল্মে অভিনয় করে সকলের মনের মানুষ হয়ে উঠেছেন। তবে আজকের এই প্রতিবেদন তারকাকে নিয়ে নয়। বরং আজকের প্রতিবেদনে সুনীল শেঠির জীবনসঙ্গিনীর কথা আপনাদের জানাবো।
বেশিরভাগ সময় দেখা যায় তারকাদের স্ত্রী বা সন্তানেরা, তারকার নামেই সকলের কাছে পরিচিত হন। কিন্তু সুনীল শেঠির ক্ষেত্রে তা সম্পূর্ণ অন্য। জনপ্রিয় বলিউড অভিনেতার স্ত্রী মানা শেঠি নিজেই তাঁর কাজের জন্য সকলের কাছে পরিচিত। আসলে মানা শেঠি একজন নামকরা ব্যবসায়ী। সুনীল শেঠির সাথে s2 নামক একটি রিয়েল এস্টেট প্রকল্প শুরু করেছিলেন তিনি। এই প্রকল্পের অধীনে তিনি স্বপ্ননগরী মুম্বাইতে ২১ টি বিলাসবহুল ভিলা তৈরি করেন। এছাড়া তাঁর নিজের একটি লাইফস্টাইল স্টোর রয়েছে যাতে সাজ সরঞ্জামের জিনিস থেকে শুরু করে নিত্য বিলাসিতার সব জিনিস পাওয়া যায়।
অভিনেতার স্ত্রী মানা শেঠির নিজের এক আলাদা পরিচয় রয়েছে এবং তার ব্যক্তিত্বের জাদুতে অনেকেই কাবু হয়ে যান। ব্যবসার পাশাপাশি নিজের ঘর সামলা তিনি। এছাড়াও সমাজকর্মী হিসেবে তিনি একটি এনজিও সামলান। অনেকেই তো এই মানা শেঠিকে বলিউডের আম্বানি বলে ডাকেন।
জানিয়ে রাখি, মানা শেঠি সেভ দ্য চিলড্রেন ইন্ডিয়া নামের একটি এনজিও এর সাথে যুক্ত। তিনি বিভিন্ন জায়গা থেকে এই এনজিওর জন্য তহবিল সংগ্রহ করেন। এই জন্য সময় সময় তিনি এরাইজ নামের একটি প্রদর্শনী চালান। এখানে বলার অপেক্ষা রাখে না যে অভিনেতার থেকেও তার স্ত্রী অনেক বেশি অর্থ উপার্জন করেন প্রত্যেক বছরে। তিনি একটি বিলাসবহুল বাড়ি বানিয়েছে। এই ভিলা প্রায় ৬ হাজার বর্গফুটের। তাঁর গোটা পরিবারের আয় প্রায় ১৫০ কোটি টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…