লাল শাড়ি পরে লালবাগের রাজার দরবারে পৌঁছলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন, এমন ছবি সামনে এসেছে

বলিউড অভিনেত্রী এবং প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চন তার সৌন্দর্য এবং শালীনতার জন্য অত্যন্ত পরিচিত গোটা ভারতের। তার পাশাপাশি, তিনি ঈশ্বরের প্রতিও রাখেন গভীর বিশ্বাস। অন্যান্য বলিউড সেলিব্রিটিদের মতই ঐশ্বর্য রাই বচ্চনও তার পরিবারের সঙ্গে প্রত্যেকটি উৎসব পালন করে থাকেন। আর প্রত্যেক বছরের মতো এইবারেও গণেশ পূজো নিয়ে মেতে উঠলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। গোটা পরিবারের সঙ্গে তাকে এই গনেশ উৎসব পালন করতে দেখা গেল। সঙ্গেই ছিল অগুনতি ভক্তের ঢল, যারা শুধুমাত্র এসেছিলেন ঐশ্বর্য রাই বচ্চনের গণেশ পূজোর কিছু মুহূর্ত উপভোগ করার জন্যই।

করোনা মহামারীর কারণে গত বছরের গণেশ পূজো খুব একটা ভালোভাবে মুম্বাইতে পালিত না হতে পারলেও এবারে ব্যাপারটা ছিল সম্পূর্ণ আলাদা। করোনাভাইরাসের সমস্ত ভ্রুকুটি কাটিয়ে উঠে আবারো স্বাভাবিক হয়েছে ভারত। আর সেই স্বাভাবিকতার কারণেই এবারে মুম্বাইয়ের জায়গায় মহা ধুমধাম এর সাথে পালন করা হয়েছিল গণেশ পুজো। প্রতিবারের মতোই এবারও লালবাগে গনেশ পূজা দিতে পৌঁছেছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন। এইবারে যদিও অভিনেত্রীর কোন ছবি সামনে আসেনি, তবে শোনা গিয়েছে, গণেশ মন্দিরে পুজো দেওয়ার সময় তার পরনে ছিল প্রত্যেকবারের মতোই একটি ট্র্যাডিশনাল লাল শাড়ি।

২০২১ এর গণেশ পূজোর কিছু ছবি এখনো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে রয়েছে যেখানে সেই একই লাল শাড়ি পরে গণেশ মূর্তি দর্শনে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এই ছবি দেখার পর অভিনেত্রীর বড় সমালোচকরাও বলতে বাধ্য হয়েছিলেন, ঐশ্বর্য রাই বচ্চন একজন ভালো অভিনেত্রী হবার পাশাপাশি একজন পারফেক্ট গৃহবধূও বটে। অভিনয়ের পাশাপাশি ভগবানের উপরেও তার রয়েছে গভীর বিশ্বাস। মাঝেমধ্যেই নিজের পুরো পরিবারের সঙ্গে তীর্থক্ষেত্রে যান ঐশ্বর্য রাই বচ্চন। বচ্চন পরিবারের সঙ্গেই একসাথে পালন করেন সমস্ত পুজো।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই সমস্ত ছবি দেখেই বোঝা যায়, ভগবানের প্রতি কতটা আস্থা রাখেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। গণপতি বাপ্পার আশীর্বাদকে সাথে নিয়ে এভাবেই যেন তার বাকি জীবনটাও কাটে, এমনটাই আশা করেন সকলে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026