আমিশা পাটেল বলিউডের অন্যতম জনপ্রিয়, প্রথম সারির হিট অভিনেত্রী। ২০০০ সালে তেলেগু ছবি ‘বদ্রি’ দিয়েই নিজের অভিনয় জীবনের পথচলা শুরু করেছিলেন তিনি। ঐ বছরেই হৃত্বিক রোশনের বিপরীতে ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়েই নিজের বলিউড ডেবিউ করেছিলেন তিনি। বক্সঅফিসেও চূড়ান্ত সফল হয়েছিল সেই ছবি। এরপর থেকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। দর্শকদের মাঝে এখনো নিজের সেই জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি।
এরপর ২০০১’এ ‘গাদার: এক প্রেম কথা’ ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই ছবিটিও যে বক্সঅফিসে বেজায় সাড়া ফেলেছিল সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সেই থেকেই নিজের অভিনয়ের পাশাপাশি বজায় রেখেছেন রূপের দাপটও। বর্তমানে বড়পর্দায় তার বিশেষ দেখা না মিললেও, থেকে থেকেই নেটদুনিয়ায় নিজের বোল্ড লুকের জন্য চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে।
উল্লেখ্য, অভিনেত্রী ৪৬ বছর বয়সেও বোল্ডনেসের দিক দিয়ে টেক্কা দিতে পারেন বলিউডের তাবড়-তাবড় অভিনেত্রীদের। সম্প্রতি সেকথাই আবারো প্রমাণ করে দিলেন তিনি। অভিনেত্রীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক ঝলকে তাকে প্রয়োজনের থেকে অতিরিক্ত বোল্ড লুকে দেখা গিয়েছে। এদিন গোলাপি বিকিনিতে সুইমিং পুলের নীল জলে উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী। বিনা মেকাপ লুকে রোদচশমা ছিল অভিনেত্রীর চোখে। গলায় ছিল একটি ছোট্ট পেনডেন্টও। বলাই বাহুল্য, অভিনেত্রী এই মুহূর্তে নিজের বোল্ড বিকিনি লুকের সূত্র ধরেই তুমুল উষ্ণতা ছড়িয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। তাপমাত্রা বাড়িয়েছেন নিজের অগণিত ভক্তদের মনের। সেই ঝলক অবশ্য কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।
চৈত্রের শেষেও কলকাতায় বৃষ্টির দেখা নেই, উল্টে তীব্র গরমে নাজেহাল শহরবাসী। তবে এই পরিস্থিতির মাঝেই…
নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর দিল ভারতীয় রেল। প্রতিদিন যারা লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের…
রাজ্যে বিধানসভা ভোটের দু’দিন আগে তৃণমূলের (Trinamool Congress) তারকা প্রচারক নায়িকা নুসরত জাহানকে (Nusrat Jahan)…
এপ্রিল মাস প্রায় শেষের দিকে, আর বাকি দিনগুলোতেও একাধিক ছুটির কারণে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হতে…
সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য চমক নিয়ে এসেছে। মাত্র ১ টাকায় ৩০ দিনের…
মোবাইল গ্রাহকদের জন্য আবারও খারাপ খবর। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel চুপিসারে তার একটি…