বিনোদন

Mimi Chakraborty: ভালোবাসার কথা জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! রইল ভিডিও

দিন কতক আগে সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজনৈতিক কাজের জন্য সামনের বেশ কিছু দিন তিনি এখন দিল্লিতেই থাকবেন। কাজের পাশাপাশি দিল্লি শহরটাও ঘুরে নিচ্ছেন মিমি। হ্যাঁ সকলেই জানেন মিমি চক্রবর্তী ঘুরতে খুবই ভালোবাসেন। তাঁর পায়ের তলায় রয়েছে সরষে। কোথাও কাজে গেলে নিজের চারপাশটা ঘুরে দেখা অভিনেত্রীর স্বভাব। তাই কাজের ফাঁক পেতেই একটু বেরু বেরু করছেন অভিনেত্রী-সাংসদ। বৃহস্পতিবার সেই ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে।

তবে দিল্লিতে থাকলেও নিজের প্রিয় শহরকে খুব মিস করছেন। তাই তো রবিবার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজের শহর তিলোত্তমায় কাটানো কিছু মুহূর্ত কোলাজ করে শেয়ার করলেন। ক্যপশানে লিখলেন, ‘আমি তোমাকে ভালবাসি কলকাতা…’। এই ভিডিয়োতে মিমিকে দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন স্থানে হেঁটে বেড়াচ্ছেন । কখনও ভিক্টোরিয়া তো কখনও ঠিক উল্টোদিকের সুবজ ময়দান, কখনও ক্যাথিড্রাল চার্চ আবার কখনও প্রিন্সেপ ঘাট। অভিনেত্রীর পরনে ছিল হালকা বেগুনি রঙের ফুলহাতা সোয়েটশার্ট ও ব্ল্যাক শর্টস। পায়ে স্পোর্টস জুতো।

এই ভিডিয়ো দেখে মনে হচ্ছে সকালে শহরের নানান জায়গায় হাঁটতে বেরিয়েছিলেন তিনি। তবে অভিনেত্রীর মুখে ছিল না কোনো মাস্ক। অভিনেত্রী কতটা বুদ্ধিমতী সকলেই জানেন তাই এই ভিডিয়োর ক্যাপশনে মিমি লেখেন, ‘পুনশ্চ: শুটিংয়ের সময়েই শুধু মাস্ক খুলে ফেলা হয়েছিল।’ যাতে কেউ অভিনেত্রীকে ট্রোলড করতে না পারে। তবে এই ভিডিও দেখে একটা জিনিস সকলেই বুঝতে পারলো মিমির মন জুড়ে রয়েছে শহর কলকাতা।

যতই কলকাতার বাইরে থাকলে তাঁর মনের মধ্যে রয়েছে ‘সিটি অফ জয়’। তিনি যেখানেই যান না কেন কলকাতাকে এতটুকুও হারিয়ে ফেলেননি কখনও। নিজের মনের সাথে ফোনেও কলকাতার কিছু সুন্দর মুহূর্ত গেঁথে রেখেছে। শুধু আজ নয় গত কয়েক দিন  ধরে কলকাতার বহু জায়গার ছবি দিয়ে চলেছেন সাংসদ-অভিনেত্রী। কয়েকদিন আগে ভিক্টোরিয়ার সামনে সবুজ মাঠে বুক ভরে নিশ্বাস নেওয়ার এক সুন্দর ছবি শেয়ার করেছিলেন মিমি। যা বেশ ভালোই ভাইরাল হয়।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026