বিনোদন

Aparajita Adhya: ‘যেখানেই থাকবে আমার স্যর থাকবে…’, সহ অভিনেতাক স্মৃতিচারণ অপরাজিতার

এক আকস্মিক মৃত্যু টলি ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল হঠাৎই। ছয় বছর আগে এক দুর্ঘটনায় প্রয়াত হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। ছয় বছর হয়ে গিয়েছে এই অভিনেতাকে ইন্ড্রাস্টির মানুষ ভুলতে পারেননি। ৬ বছর পর সহ অভিনেতা পীযূষকেই বড্ড মনে পড়ছে অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। তাই তাঁর সোশ্যাল মিডিয়া আজ সহ অভিনেতার স্মৃতিমেদুর। অপরাজিতাও ডুব দিলেন পুরোনো অতীতের সাগরে।

জল নুপুর’ ধারাবাহিকে অপরাজিতা আঢ্য অভিনীত ‘পারি’ চরিত্রটি সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল। আর পারির শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন পীযূশ। অপরাজিতা আর পীযূশের অভিনয়ে মুগ্ধ হয়েছিল দর্শকগণ। এবার সেই ধারাবাহিক থেকেই এক টুকরো ভিডিও শেয়ার করেছেন অপরাজিতা।

ধারাবাহিকের দেখানো হয়েছিল মানসিক ভারসাম্যহীন পারিকে ভালোবেসে বিয়ে করেন পীযূষ। সেই বিয়েরই এক দৃশ্য এত বছর পর নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অপা দি। তিনি লিখেছেন, “স্যর তুমি যেখানেই থাকো আমার স্যর থাকবে সবসময়। তোমার মত অভিনেতা এই ইন্ডাস্ট্রি আর পাবে না তুমি নিজেই একটা অভিনয় প্রতিষ্ঠান।” এ কথা যে পুরোপুরি সত্য তা এক কথায় মেনে নিয়েছেন নেটিজেনরাও। আজও, এত বছর পরেও পীযূষকে একটুকু ভুলতে পারেননি। আজ ও কতটা মিস করেন তাঁরা সেই কষ্টের কথাই উঠে এল অভিনেত্রীর কমেন্ট বক্স।

২০১৫ সালে দুর্গোৎসবে মহাসপ্তমীর দিন পথদুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। সে বছর সপ্তমীর বিকেলে এক অনুষ্ঠান করে ফেরার পথে কোনা এক্সপ্রেসওয়েতে সাঁতরাগাছি উড়ালপুলের ওপর চন্দ্রকোনা রুটের একটি বাস তাঁদের গাড়িতে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় অভিনেতাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। অকালেই প্রয়াত হয়েছিলেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026