বিনোদন

Actress Barna Banerjee: কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী বর্ণা বন্দোপাধ্যায়, খুশি গোটা পরিবার

করোনা আবহে অনেক খারাপ খবর। তবে এর মাঝেই শুক্রবার বিকেলে অভিনেতা দেবর্ষি বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী বর্ণা বন্দ্যোপাধ্যায়ের জীবনে এল নতুন অতিথি। কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী বর্ণা। চলতি মাসের প্রথম দিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেবর্ষি এবং বর্ণা প্রথম মা বাবা হওয়ার সুখবরটি জানিয়েছিলেন।

বর্ণা সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়। কন্যা সন্তান জন্মের পর ছোট একরত্তির দুই পায়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তারা দুজনেই সুস্থ আর ভালো আছেন। এই খবর দেওয়ার পরই নতুন সোশ্যাল মিডিয়াতে অন্যান অভিনেতা অভিনেত্রীরা নতুন মাম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন।

২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন বর্ণা আর দেবর্ষি। দেখতে দেখতে বিয়ের তিন বছর পূর্ণ করেছেন এই লাভ বার্ডস। এর মাঝেই দুই থেকে তিন হলেন বর্না-দেবর্ষি। এই সুখবর শেয়ার হতেই  এইবছর ৫ই মার্চ অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় ছোট করেই উদযাপন করেছেন তাদের বিবাহ বার্ষিকী। কয়েকদিনের মধ্যেই হাজির তাদের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হাজির হয়েছেন।

এই মুহূর্তে মেয়েকে নিয়ে দারুণ খুশি নতুন মা বাবা। মা হওয়ার আনন্দ জীবনের অন্যতম সেরা আনন্দ, তাই সেই আনন্দই এখন উপভোগ করছেন বর্ণা। এই সময় অভিনয় ছেড়ে নতুন সদস্যকে সময় দিতে চাইছেন নজর খ্যাত অভিনেত্রী। উল্লেখ্য, বর্ণা টেলিভিশনে ধারাবাহিক ছাড়াও বিভিন্ন ছবিতেও অভিনয় করেছেন। বাঞ্ছারামের বাগানবাড়ি, চতুরঙ্গ-এর মতো ছবিতে অভিনয় করেছেন নতুন মাম্মা। চুনী পান্না-র পর আর কোনো ধারাবাহিকে আর সিনেমাতে অভিনয় করেননি। তবে মেয়েকে একটু বড়ো হয়ে কামব্যাক করবেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026