বিনোদন

রাজনীতি ছেড়ে ছোট পর্দায় ফিরছেন সকলের প্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়

টলি পাড়া থেকে চাপা গুঞ্জন আসছে, রাজনীতির ময়দান ছেড়ে ছোট পর্দায় নতুন করে আসর বসাতে চলেছেন কিংবদন্তি অভিনেত্রী দেবশ্রী রায়। জানা গিয়েছে স্নেহাশিস চক্রবর্তীর সংস্থা ব্লুজ এই ধারাবাহিকের প্রযোজক। অবশ্য এখনও এর শ্যুটিং শুরু হয়নি,তবে খুব শীঘ্রই এর প্রমো শ্যুট হবে।

সম্প্রতি একটি সর্বভারতীয় পত্রিকায় দেবশ্রী নিজে মুখ খুলেছেন তার নতুন কাজ নিয়ে। তিনি জানিয়েছেন, “এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প শোনাবে এই ধারাবাহিক। কনসেপ্ট আমার বেশ পছন্দ হয়েছে। খুব শীঘ্রই প্রমো শ্যুট হবে।”

প্রসঙ্গত, ১৯৮৮ সালে বি আর চোপড়ার মহাভারত এ প্রথম সত্যবতী চরিত্রে অভিনয় করেন। যা আজও প্রশংসিত এবং জনপ্রিয়। এরপর তাকে প্রথম বাংলা সিরিজ দেনাপাওনা তে দেখা যায়। এছাড়াও লৌহ কপাট ও বিরাজ বউ সিরিজেও দেখা যায় দেবশ্রীকে। বাংলা ছাড়াও হিন্দি টেলি সিরিজ সমর্পণ এ অভিনয় করেন তিনি। এরপর তাকে টিভির পর্দায় সেভাবে দেখা যায়নি। যদিও দিদি নং ওয়ান শোতে একবার তিনি সঞ্চালকের জায়গায় ছিলেন। ব্যাস, এরপরেই তাকে রাজনীতির ময়দানে পাওয়া যায়। কিন্তু এখন তিনি সেই ময়দান ছেড়েও বেরিয়ে এসেছেন। নতুন করে পা রাখতে চলেছেন টেলি পর্দায়।

বড় পর্দায় দেবশ্রীর অবদান হাতে গুনে শেষ করার মতন নয়। তবে ছোট পর্দায় দেবশ্রীকে খুব কমই দর্শকরা দেখেছেন। কিন্তু সেই পুরনো আমেজ নিয়ে বহু বছর পর ছোট পর্দায় ফিরবেন তিনি। আপাতত রায়দীঘির বিদায়ী বিধায়ক তিনি। তৃণমূল সরকারের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া না হওয়ার দরুন নতুন করে অভিনয় জগতে পা রাখতে চান দেবশ্রী। এই ব্লুজ প্রোডাকশনের হাত ধরে কাজে আসা তারই প্রথম পদক্ষেপ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026