রাজ্য

‘সবই কর্মফল’, শোভন-বৈশাখী জুটিকে বিদ্রুপ দেবশ্রী রায়ের

সোমবার সকাল থেকেই খবরের শিরোনামে গ্র্যান্ড এন্ট্রি হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। না, কোন রাজনৈতিক চমকে না। বরং কয়েক বছর ধরে ধুলো পড়ে যাওয়া একটি ফাইলের জন্য। নারদ মামলা! সোমবার সকালে সিবিআই কর্তারা প্রাক্তন মন্ত্রী শোভন চ্যাটার্জীর বেডরুমে ঢুকে তাকে গ্রেপ্তার করে সিবিআই প্রধান দপ্তর নিজাম প্যালেস ভবনে নিয়ে যায়। তার সাথে সাথে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়। আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের ঠিকানা প্রেসিডেন্সি জেলের উত্তমকুমার সেল। তবে শারীরিক অসুস্থতার কারণে আপাতত শোভন চট্টোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডের ১০৫ নম্বর রুমে আছেন।

শোভন চট্টোপাধ্যায়ের এমন অবস্থা প্রসঙ্গে মন্তব্য করেছেন সর্বজয়া দেবশ্রী রায়। একুশে বিধানসভা নির্বাচনের সময় একাধিক বিতর্কের পর এই অভিনেত্রী রাজনীতির ময়দান ছেড়ে দিয়েছিলেন। তখনই তিনি ঘোষণা করেছিলেন যে আবার অভিনয় জগতে ফিরে যাবেন। কথামত কাজ করেছেন তিনি। সর্বজয়া রূপে দর্শকদের মন কাড়তে প্রস্তুত সবার প্রিয় দেবশ্রী রায়। তবে তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক সাক্ষাৎকারে শোভন-বৈশাখী ইস্যুতে গলায় সুর তুলেছেন। তিনি সরাসরি কটাক্ষ করে বলেছেন, “কর্মফলের কারণেই আজ তাদের এমন দশা।”

আসলে কিছুদিন আগে শোভন চট্টোপাধ্যায় এবং তার বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী দেবশ্রী রায়কে নিয়ে কিছু আপত্তিজনক মন্তব্য করেছিলেন। সেই নিয়ে বিস্তর চর্চা হয়েছিল বঙ্গ রাজনীতিতে। এই প্রসঙ্গে দেবশ্রী রায় ঝাঁঝালো উত্তর দিয়ে বলেছেন, “পাগলে কিনা বলে! এই ভেবেই আমি ওসব কথা উড়িয়ে দিয়েছিলাম। আমার সাথে কিছু ঘটলেই আমি তা ঈশ্বরকে জানাই। বলি তুমি বিচার করো। মানুষ তো নিমিত্ত মাত্র। মানুষ ভুল করবে আর তারপর ভগবানের পুজো করে পার পেয়ে যাবে, সেটা হয় না। কর্মফল পেতেই হবে। সেজন্য আমায় কে কি বলেছে তার বিচার ভগবান করবে। যা কিছু ঘটছে বা ঘটবে সবই কর্মফল।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026