বিনোদন

একঘেয়ামি শাড়ি ছেড়ে নতুন রুপে চমকে দিলেন ছোটপর্দার রাণীমা, লুক দেখে উত্তাল নেটবাসী

‘রাণী রাসমণি’ ধারাবাহিকে রাণীমার চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে বিপুল পরিচিতি পেয়েছেন দিতিপ্রিয়া রায়। এবার ছোটপর্দার এই অভিনেত্রী জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘রুদ্রবীণার অভিশাপ’ দিয়েই কামব্যাক করতে চলেছেন পর্দায়। এটি হবে তার ওয়েব প্ল্যাটফর্মের ডেবিউ সিরিজ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘রুদ্রবীণার অভিশাপ’এর টিজার, যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শকরা। চলতি বছরের শেষেই শীতের মরসুমে এই রহস্য রোমাঞ্চে মোরা ওয়েব সিরিজটি আসতে চলেছে।

দর্শকদের চাহিদা মেটাতেই আবারো আলাপ-শ্রুতি ফিরছে হইচই’তে। ‘তানসেনের তানপুরা’র তৃতীয় পর্ব হিসেবেই মুক্তি পাবে এই সিরিজটি। ওয়েব প্লাটফর্মে তাদের প্রত্যাবর্তনের খবরেই খুশি দর্শকরা। তারা এখন থেকেই অপেক্ষা শুরু করে দিয়েছেন তাদের দেখার জন্য। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রুদ্রবীণার অভিশাপ’এর টিলার নতুন রূপে দেখা মিলেছে ছোটপর্দার রাণীমার।

নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত এই টিজার। এই টিজারের শুরুতেই দেখানো হয়েছে আনন্দগড়ের রাজবাড়ী। সেখানেই আংটি বদল করতে দেখা গিয়েছে আলাপ ও শ্রুতিকে। তাদের এই আংটি বদলের অনুষ্ঠানেই নতুন সাজে দিতিপ্রিয়ার দেখা মিলেছে বাঁশি হাতে। আসন্ন এই ওয়েব সিরিজে দিতিপ্রিয়ার নতুন লুক প্রকাশ পাওয়ার পর থেকেই তা শোরগোল ফেলেছে নেটিজেনদের পাশাপাশি তার অনুরাগীমহলেও।

জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘রুদ্রবীণার অভিশাপে’ বিক্রম চ্যাটার্জী, রূপসা চ্যাটার্জীর পাশাপাশি দেখা মিলবে দিতিপ্রিয়া রায়, উষসী রায়, সৌরভ দাসের মতো একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের। উল্লেখ্য আসন্ন এই ওয়েব সিরিজে উষসী রায়ের দেখা মিলবে একেবারে রেট্রো লুকে। বড়দিনের উপহার হিসেবেই এই রহস্য-রোমাঞ্চে মোরা ওয়েব সিরিজটি টানটান উত্তেজনা নিয়ে আসতে চলেছে হইচই’তে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026