বিনোদন

ছোট্ট নেই ‘পটলকুমার’, দেখুন জনপ্রিয় অভিনেত্রীর বেশ কিছু ছবি

একসময় স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘পটলকুমার গানওয়ালা’র টানে আপামর বাঙালি দর্শক সন্ধ্যা হলেই বসে পড়তেন টেলিভিশনের সামনে। একটি ছোট শিশুর ‘পটেশ্বরি’ থেকে ‘পটলকুমার’ হয়ে যাওয়া এবং তার বাবাকে খোঁজার চেষ্টা দাগ কেটেছিল আবালবৃদ্ধবনিতার মনে। একসময় সে খুঁজে পেয়েছিল তার বাবা সুজনকুমারকে। অবশেষে ‘পটলকুমার’-এর আসল পরিচয় প্রকাশ পায়। জানা যায় সে ছেলে নয়, সে আসলে একটি মিষ্টি মেয়ে ‘পটেশ্বরি’ যে অজানা শহরে বাবাকে খুঁজতে এসে বিপন্ন বোধ করে ছেলে সেজে ছিল। একসময় বাপ-মেয়ে সুজনকুমার ও পটেশ্বরি একসঙ্গে গেয়ে ওঠে ‘তেরা মুঝসে হ্যায় পেহলে কা নাতা কোঈ’।

‘পটলকুমার’ বা ‘পটেশ্বরি’র চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিল ছোট্ট মেয়ে হিয়া। তখন তাঁর বয়স ছিল সাত বছর । সেই একরত্তি হিয়ার বয়স এখন এগারো বছর। এই মুহূর্তে তার একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে ‘দুষ্টু’ নামে। এটি হিয়ার ডাকনাম। হিয়া ইন্সটাগ্রামে যথেষ্ট অ্যাকটিভ। প্রায়ই সে ইন্সটাগ্রামে নিজের মিষ্টি ছবি পোস্ট করে। 21 শে নভেম্বর ছিল হিয়ার জন্মদিন। সেদিনও সে কিছু গ্ল্যামারাস ছবি ও ভিডিও শেয়ার করেছে ইন্সটাগ্রামে। আপাতত হিয়ার চেহারায় এসেছে বেশ কিছু পরিবর্তন। তার দুধের দাঁত পড়ে গিয়ে উঠেছে নতুন দাঁত। ঢেকে গেছে তার ফোকলাভাব।

এই মুহূর্তে হিয়া অভিনয় করছে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘আলো-ছায়ায়’। দুই তুতো বোনের সম্পর্কই এই ধারাবাহিকের কাহিনীর ভিত্তি। ‘আলো-ছায়া’য় ছোট আলোর ভূমিকায় অভিনয় করছে হিয়া। হিয়ার অভিনীত চরিত্র আলো শান্ত মেয়ে। হিয়ার অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026