বলিউড

কী খেয়ে চটপট ১৫ কেজি ওজন কমালেন ভারতী? ফাঁস করলেন জেসমিন,রইলো ভিডিও !

ভারতী সিং মানেই কমেডির পুরো ডায়েরি। কাপিল শর্মার শোতে নিজের মজার জোক উপস্থাপন করে এখন সে জনপ্রিয়তার শীর্ষে। বলিপাড়ার সেরা কমেডি ক্যুইনের মধ্যে অন্যতম। ভারতী সিং প্রথম থেকেই বেশ গোলুমোলু৷ তবে নিজের ওজন কোনোদিন লজ্জা পাননি বরং সবরকম পোশাকে নিজেকে মেলে ধরেছেন। তবে সেই ভারতীকে দেখলে আজকাল আপনি একটু অবাক হবেন। গোলুমোলু ভারতী কয়েক দিনের মধ্যেই মাত্র ১৫ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন।

তবে ভারতীর এই নয়া অবতার দেখে ভিরমি খাচ্ছেন অনেকেই। অনেকের প্রশ্ন তিনি কিভাবে এত তাড়াতাড়ি ওজন হ্রাস করলেন? অনেকে ভারতীর কাছে টিপস নিতে চাইছেন। সোশ্যাল মিডিয়া থেকে বলইউডের এখন অনেকের একটাই প্রশ্ন কিভাবে? তবে এই প্রশ্নের উত্তর দিলেন ভারতীর কাছের বান্ধবী তথা অভিনেত্রী জেসমিন ভাসিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভারতীর ডিনারের ডায়েড় মেনু ফাঁস করেছেন। যা দেখে চোখ কপালে সকলের! কি সেই মেনু?

যা দেখে সকলেই হতবাক। একনজরে দেখে নেওয়া যাক। জাসমিনের শেয়ার করা ভিডিয়োতে দেখা গেছে, থালায় রাখা ভাতের উপর ঘি ঢালছেন ভারতী। এরপর ভারতীকে বলতে শোনা গেল, ‘এবার যোগ করলাম ঘি’। এরপর থালায় ডাল ঢালতে শুরু করেন তিনি। পাশ থেকে জেসমিন বলে ওঠেন- ‘এবার ঘিয়ের তরকা দেওয়া ডাল’। এরপর ভারতী বলে চলেন, ‘দুনিয়ার লোকজন বলছে আমি রোগা হচ্ছি, টাইম দেখুন আমি কখন খাচ্ছি’। শেষে জেসমিন বলেন, ‘এটাই ভারতীর রোগা হওয়ার আসল রহস্য… চার চামচ ঘি, তেল জবজবে আলুর সবজি আর তেল ভরপুর ডাল’। এরপরই অনুগামীরা হেসে লুটোপুটি খাচ্ছে। সে যাই হোক অনেকেই ভারতীকে সুস্থ আর হাসিখুশি থাকার বার্তা দিয়েছেন। তুমুল ভাইরাল হয় এই ভিডিও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতী জানিয়েছেন, দ্বিতীয় লকডাউনের সময় তিনি মন থেকে ওজন ঝরানোর প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং ‘ইন্টারমিটেন্ট ফাস্টিং’ এর মাধ্যমেই নাকি এই চটজলদি ওজন কমেছে। তা সফল হয়েছেন। কমেডিয়ান আরো জানান, এই ওজন হ্রাস তাঁকে শারীরিকভাবে আরও মজবুত করে তুলেছে, বিশেষত তাঁর বেশকিছু শারীরিক সমস্যা রয়েছে যেমন ডায়াবেটিস, অ্যাস্থমা যেগুলি এখন আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে৷ তিনি জানান, আগে তাঁর ওজন ছিল ৯১ কেজি এখন তা কমে দাঁড়িয়েছে ৭৬ কেজি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026