অফবিট

পুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে মল্লিক বাড়ির দরজা, জানাল কোয়েল মল্লিক

সব কিছুর মূলে রয়েছে কোভিড-১৯, তাই এই বছরে কোনরকমে পুজো হবে মল্লিক বাড়িতে। প্রতিবারের মত হই হই করে কোমর বেঁধে নামছেন না মল্লিক পরিবার। কিছুদিন আগেই করোনার প্রকোপ থেকে সেরে উঠলেন কোয়েল নিজে ও তাঁর স্বামী এবং রঞ্জিত মল্লিক স্বয়ং। তাই এই বছর বাড়তি সতর্কতার মধ্যে দিয়েই মায়ের আরাধনা করবেন মল্লিক পরিবার।

এইব্যপারে, কোয়েল তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট করে রেখেছেন, যেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন, এবারে পুজো শুধু পরিবারের সদস্যদের জন্যেই খোলা থাকছে।প্রতিবারের মতন এবারে আর সাধারণ দর্শনার্থীরা মল্লিক বাড়িতে ঢুকে মায়ের দর্শনের সুযোগ পাবেন না।অভিনেত্রী এও লেখেন, মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে গেলে আগামী বছর আগের মতোন পুজো দেখতে পারবেন সাধারণ দর্শনার্থীরা।

প্রতিবছর বেশ জাঁকজমক ভাবেই পুজো সারেন মল্লিক পরিবার। কোয়েলকে মূলত সব অনুষ্ঠানেই দেখা যায়। কখনো তিনি অঞ্জলি দিচ্ছেন তো কখনো প্রসাদ বিতরন করছেন তো কখনো সিঁদুরখেলায় মেতে রয়েছেন। তাই এইসবকিছুই এবারে ঘরোয়া ভাবেই হবে। অভিনেত্রী কোয়েল মল্লিকের কথায়, যদি সাম্নের বছর সব ঠিকঠাক থাকে তবে আগের মত ধূমধাম করেই এই মহোৎসব হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026