বিনোদন

Koneenica Banerjee: কিয়ার সঙ্গে ম্যাচিং ড্রেসে কনীনিকার মিষ্টি ফোটোশুট, প্রশংসায় পঞ্চমুখ নেটনাগরিক

টলিউডের অন্যতন জনপ্রিয় অভিনেত্রী হলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে স্টার জলসাতে ‘আয় তব সহচরী’ ধারাবাহিকে মুখ্য চরিত্র দিয়ে অভিনয় জগতে কামব্যাক করছেন তিনি। দীর্ঘদিন ধরে টেলি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অভিনেত্রী। সদ্য এই ধারাবাহিক দিয়ে পর্দায় কামব্যাক করেছেন। ২০১৯ সাল থেকে টেলিভিশন থেকে কিছুদিনের জন্য ব্রেক নিয়েছিলেন অভিনেত্রাই। কারণ সেই বছর তাঁর ছোট্ট মেয়ে কিয়া অভিনেত্রীর কোল আলো করে আসে। মেয়েকে আদর করে ভালো নাম রাখেন অন্তঃকরণা।

কিয়ার জন্মের পর থেকে প্রথমদিকে কনীনিকা মেয়ের ছবি বা ভিডিও কিছুই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন না। কিন্তু কিয়া একটু বড় হওয়ার পর মেয়ের নানান সুন্দ্র মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।।একরত্তি কিয়া এখন দেখতে দেখতে অনেকটাই বড় হয়েছে। খুদে কিয়াকে নিয়ে প্রায়শই নানান ফটোশ্যুট সারেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মা-মেয়ে ম্যাচিং করা লাল গাউনে ফটোশুট করেন। ক্যামেরার সামনে দুজনেই এক্কেবারে অনবদ্য। পুচকে কিয়া মাথায় বড় লাল ক্লিপও লাগিয়েছে। মা-মেয়ের ফটোশ্যুট দেখে মুগ্ধ সকল অনুরাগীরা। নেটবাসীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে তাঁরা।

এখানেই শেষ নয়, এবার আরো একই ভাবে লং গাউন ড্রেস আর একই রকম প্রিন্ট। এবারেও মা মেয়ে সেজেছেন একইভাবে। মা-মেয়ের একই রকম পোশাকে ফোটোশুট নজর কেড়েছে অনুরাগীদের। সদ্য সেই ফোটোশুটের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন কনীনিকা। লং ড্রেস তাই তা একটু তুলে হাঁটলে বেশি ভালো হয় তা কিয়া এখন থেকেই বুঝে গিয়েছে। মায়ের মতোই এখন কিয়াও ফ্যাশ্ন সমন্ধে একটু একটু বুঝছে। তাই তো ফ্লোরাল ড্রেসের ঘের ধরে মায়ের মতোই ঘুরে নিচ্ছে নিজের মতো করে একপাক। এত বড় ভার্চুয়াল দুনিয়াতে কনীনিকার এই অনুরাগীদের আদর, স্নেহ এখন কিয়ারও সমানভাবে পায়। তাই মায়ের মতো মেয়ের এই সাজ দেখে প্রশংসায় ভরিয়ে দিলেন।

ছোট্ট মেয়েকে বাড়িতে রেখে ফের ধারাবাহিকের শুটিং করা অভিনেত্রীর কাছে ছিল বেশ চ্যালেঞ্জিং। সেই প্রসঙ্গে কয়েক দিন আগে নিজের ইনস্টাগ্রাম লাইভে অভিনেত্রী বলেন, “অনেক বছর পর মেগা করাতে তিনি বেশ এক্সাইটেড। কিন্তু কিয়া বুড়িকে বাড়িতে রেখে শুটিং করার জন্য তাঁর এখনও মনের মধ্যে চাপ ছিল। কারণ কিয়া এখনো বড্ড ছোট। মাত্র দু বছর বয়স। এখন বাড়িতে ঢুকলেও কিয়া অভিনেত্রীকে শুভ রাত্রি বলে। মানে ওর ধারণা হয়ে গিয়েছে, মা শুধু ঘুমনোর সময় আসে। কিয়াকে সামলে কাজ করার চেষ্টা করছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026