করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু কোয়েল নিজে নন, সপরিবারে আক্রান্ত হয়েছিলেন। সদ্যজাত সন্তানকে নিয়ে ভারী সমস্যার মধ্যে পড়েছিলেন অভিনেত্রী। অবশ্য কোয়েলের ছোট্ট ছেলে সুস্থই ছিল। তবে এখন অভিনেত্রী সুস্থ আছেন, করোনাকে বিদাই জানিয়েছেন মল্লিক পরিবার। আর করোনার প্রকোপ কাটিয়েই জুম্বাতে মনোযোগ দিয়েছেন অভিনেত্রী। কোয়েল এখন জোরকদমে জুম্বার ট্রেনিং নিচ্ছেন । এতে যেমন মনও ভাল থাকে, শরীরও হয় চনমনে ।
ছেলে একটু বড় হয়েছে তাই এবার ফিটনেসে মন দিলেন অভিনেত্রী। ট্রেনারকে সঙ্গে নিয়েই মেতে উঠেছেন জুম্বা প্র্যাকটিসে। নিজের ইন্সটাগ্রামে সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘জুম্বা সেশনের মাঝে একটু মজার স্টেপস।’
কিছুদিন আগে স্বামী নিসপাল সিং রানের ড্রেস পরেই শরীর চর্চায় ডুবে যান অভিনেত্রী। নিজের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে লেখেন, ‘বরের ওয়ার্ডরোব থেকে জামা ধার করে প্রায় একবছর বাদে ফিরে এলাম পুরনো রুটিনে ৷ ফের শুরু আমার ফিটনেস রুটিন ৷ নো পেইন, নো গেইন !’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…