টলিউড হোক কিংবা বলিউড এক অভিনেত্রী অন্য অভিনেত্রীর প্রশংসা করছেন, এমনটা খুবই কম দেখা যায়। সাধারণত বেশিরভাগ অভিনেত্রী একে অপরকে হিংসে করে। তবে সবাই এক নয়। যেমন টলিউডের নবাগতা অভিনেত্রী হলেন মধুমিতা। আগে ধারাবাহিক করলেও সিনে জগতে বয়স মাত্র ২। তিনটে সিনেমা করে বেশ জনপ্রিয় হয়েছেন। সম্প্রতি মধুমিতা এক সংবাদমাধ্যমে হাঁড়ি উপুড় করে প্রশংসা করলেন অভিনেত্রী নুসরত জাহানের।
নুসরত ও মধুমিতা। একজন টলিউডে ১০ বছর সময় অতিক্রম করেছে অন্যজন সবে পা রেখেছে। দুজনের তেমন কোনো মিল বা থাকলেও একটি মিল রয়েছে। দুজনের মধ্যেই যশ দাশগুপ্ত সহ অভিনেতা। ছোট পর্দায় অরণ্য আর পাখির জুটি দর্শকদের মন জয় করেছিলেন, আবার এই যশ নুসরতের ওয়ান বেশ হিট হয়। আর এস ও এস কলকাতা শ্যুটিং এর সময়ে এরা প্রেমে পড়েন। এখন সমস্ত দর্শক ও অনুরাগীদের কাছে কৌতূহল এবং চর্চার বিষয় যশরত।
নুসরত মা হচ্ছেন। এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম কটূক্তির শিকার হননি অভিনেত্রী। সবার একটাই প্রশ্ন বাবা কে? নুসরতের লিভ ইন পার্টনার নিখিল জৈন এই অনাগত বাচ্চার বাবা নন তা স্পষ্ট স্বীকার করেছেন। কেউ কেউ ভবিষ্যতবাণী করে বলেছেন যশ দাশগুপ্ত।নুসরতের আগত শিশুর বাবার পরিচয় জানার জন্য দর্শকদের কৌতূহলের শেষ নেই। এই বছরের শুরু থেকেই চর্চায় আছে নিখিল নুসরত যশ এর ত্রিকোণ প্রেমের সম্পর্ক।
একদিকে যখন সবাই কাদা ছুঁড়ছেন অন্তঃসত্ত্বা নুসরতের পদক্ষেপের দিকে, ঠিক তখনই এই অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন মধুমিতা সরকার। তিনি জানান, ‘নিঃসন্দেহে নুসরত একজন সাহসী এবং সাহসী পদক্ষেপ নিয়েছেন। অন্তঃসত্ত্বাকালীন পিরিয়ড চলাকালীন তিনি আরো সুন্দর হয়েছেন, সিঙ্গেল মাদার হয়ে থাকার জন্য তার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দরকার নেই। এটা তার জীবন,তাই তিনি জাজ করার কেউ নই। তবে, ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে এখনও এতটা উদার হযনি যে এই বিষয়কে স্বাগত জানাবে, তবে তিনি যদি কখনো অন্তঃসত্ত্বা হন তাহলে আনন্দের সঙ্গে৷ সন্তানের পিতার নাম জানাবেন। তিনি নিজের সাহসী পদক্ষেপের জন্য নিজের সন্তানের ভবিষ্যত ক্ষতির মুখে ঠেলে দেবেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…