টেলিভিশনে বহু বছর ধরে অভিনয় করেছেন মধুমিতা সরকার। চারটি ধারাবাহিকে পর পর নায়িকার চরিত্রে অভিনয় করে গত বছর টলিউডে অভিষেক হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার। প্রথম সিনেমাতেই নিজের ঘরোয়া মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে বোল্ড অবতারে বেরিয়ে এসেছিলেন তিনি। এই মুহূর্তে এসভিএফ-এর ব্র্যান্ড ফেস হয়ে উঠেছেন টলিউডের ফ্যাশানিস্তা ক্যুইন মধুমিতা। লাভ আজ কাল পরশু ছিল অভিনেত্রীর ডেবিউ সিনেমা। এরপর আরো দুটি সিনেমাতে অভিনয় করেছেন মধুমিতা। প্রথম সিনেমার মতো বাকি ২টি সিনেমাতে অভিনয়ের জন্য সাফল্য পেয়েছেন মধুমিতা।
বর্তমানে মধুমিতা সিনেমা আর ফটোসেশান নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। এখন তিনি অনেক বেশি বোল্ড ও সাহসী মধুমিতা অভিনীত প্রথম বড়পর্দার ছবি লাভ আজ কাল পরশু তে বেশ সাহসী দৃশ্যে দেখা গিয়েছিল তাকে। এরপরেও চিনি ছবিতেও নগ্ন পিঠের একটি দৃশ্যে ধরা দিয়েছিলেন তিনি। এছাড়া নানান বোল্ড ফটোসেশান ও করেছেন। এখন আনন্দলোক ম্যাগাজিনের জন্য নানান ফটোশুট করে থাকেন।
দিন যত যাচ্ছে মধুমিতার অনুগামীর সংখ্যা বেড়েই চলেছে। এখন অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। প্রতিদিন অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়াতে একঝলক দেখার জন্য হাজার হাজার অনুরাগী অপেক্ষা করে থাকে। আর অভিনেত্রীও নিজের সকল অনুগামীদের জন্য ভিন্ন ভিন্ন ফটোশুটের ছবি শেয়ার করে থাকেন। শুধু কি অনুগামী! মধুমিতার ঝকঝকে চেহারা, রুপের সৌন্দর্য এবং চোখের ভঙ্গি দেখে সেলিব্রেটিরাও প্রশংসায় পঞ্চমুখ। কিছুদিন আগে মধুমিতার ছবিতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান নিজে। এমনকি পাকিস্তানের ইউটিউবারও প্রশংসা করেছেন অভিনেত্রীর।
এতদিন সেলিব্রেটিদের জলে নামতে বিকিনি না মনোকিনিতে দেখা গিয়েছে। কিন্তু কখনো গাউন পড়ে জলে নামতে দেখেছেন? এবার দেখবেন। মধুমিতা যেখানে সেখানে সব সম্ভব। সম্প্রতি অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম পেজে নতুন ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, ভর দুপুরে সুইমিং পুলে সবুজ রঙের গাউন পরে পুলের জলে নেমে পড়লেন অভিনেত্রী। জলকেলিতে ব্যস্ত দুষ্টু মিষ্টি চিনি। মাল্টি লেয়ারড ক্যান্ডি গাউনে আর উষ্ণময়ী লুকে মধুমিতা। ভিডিয়ো ক্যাপশনে মধুমিতা লেখেন, ‘আমাকে এখন শোনো’। তাঁর এই অভিনবত্ব নতুন ফটোশ্যুটের চর্চা সোশ্যাল দুনিয়াতে। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।
ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…
এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…
মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…
গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…
আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…
লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…