বিনোদন

হলুদ রঙের শাড়িতে ভাইরাল, দেখুন অভিনেত্রীর বোল্ড লুক

ইদানিং মধুমিতা সরকারকে প্রায়ই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পোশাকে ফটোশুট করতে। তাঁর ছবিগুলি ভাইরালও হচ্ছে। সম্প্রতি তাঁকে দেখা গেল হলুদ সিকুইন বসানো শিফন শাড়িতে। তার সঙ্গে মানানসই করে মধুমিতা গলায় পরেছেন কুন্দনের চোকার এবং হাতে কুন্দনের বালা। এই সাজে মধুমিতার দুটি ছবি ভাইরাল হয়েছে। তার মধ্যে একটি ছবিতে মধুমিতা বসে রয়েছেন পদ্মাসনে। অপর একটি ছবিতে তাঁর মুখে মোহময়ী অথচ স্বতঃস্ফূর্ত হাসি। ফটোর নিচে দেওয়া ক্যাপশন অনুযায়ী মধুমিতার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। এর আগে মধুমিতা বেশ কিছু গাউন ও কালো শাড়ি পরে ফটোশুট করেছিলেন। এর মধ্যে কয়েকটি ফটো ছিল সিডাকটিভ স্টাইলে। সেগুলিও নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।

মধুমিতা সরকার শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। কিন্তু সেইসময় তিনি কারো নজরে না পারলেও সানন্দা টিভির ‘সবিনয় নিবেদন ‘ সিরিয়ালটি তাঁকে পরিচিতি এনে দেয়। এই সিরিয়ালে তিনি অতীব রক্ষণশীল অবাঙালি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কেয়ার করি না’র মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ‘কেয়ার করি না’ সিরিয়ালটি জেনারেশন নেক্সট-কে আকর্ষণ করেছিল কারণ এর কাহিনী ছিল কলেজকে ঘিরে। এরপর মধুমিতা অভিনয় করেন ‘কুসুমদোলা’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল ইমন। এই ধারাবাহিকটি দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করে। মধুমিতাকে সবাই ইমন নামেই চিনতে শুরু করেন। সম্প্রতি রিলিজ করে তাঁর প্রথম ফিল্ম ‘লাভ আজ কাল পরশু’। এই মুহূর্তে টলি টাউনের নতুন মুখের সারির মধ্যে সেরা বাজি মধুমিতা।

‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে মধুমিতার সঙ্গে অভিনেতা সৌরভের সম্পর্ক তৈরী হয়। পরবর্তীকালে তাঁরা বিয়ে করেন। কিন্তু সম্প্রতি তাঁদের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। বিবাহ বিচ্ছেদের পর আপাতত দুজনেই তাঁদের কেরিয়ার নিয়ে ব্যস্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026