বিনোদন

Nusrat-Mimi: মাসি হলেন মিমি! সুখবর পেয়েই দূর থেকে প্রিয় বোনুয়াকে বললেন ‘তোকে যদি জড়িয়ে ধরতে পারতাম’

বৃহস্পতিবার দুপুর ১টায় নুসরতের কোল আলো করে এল রাজপুত্র। ছেলে হবে না মেয়ে, জানতে তা নিয়ে অনুগামী থেকে সমালোচক সকলেই উদ্বেগ ছিল। নুসরতের প্রেগন্যান্সি নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, কে এই সন্তানের বাবা এই নিয়ে ধোঁয়াশা থাকুক। সব ভুলে নতুন মাম্মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সকলেই। আর তাতে সামিল হলেন মিমিও। 

নুসরত আর মিমি দুই বন্ধুর বন্ধুত্বের কথা সকলের জানা। দুই বোনুয়া’র সঙ্গে তাঁর অন্তরের সম্পর্ক। মাঝে বন্ধুত্বে দুরত্ব এলেও ভালোবাসার কাছে হার মেনেছে সেই ফাটল। এদের বন্ধুত্ব যে শুধুই যে লোক দেখানো নয় তা একবার প্রমাণ করলেন মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুরে নুসরত জাহান প্রথম পুত্র সন্তানের জন্ম দেন। প্রিয় বোনুয়ার ছেলে হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানালেন সোশ্যাল মিডিয়ায়। ভালোবাসায় ভরা বার্তা দিলেন প্রিয় বান্ধবীকে। 

নতুন সিনেমার শ্যুটিং এর জন্য নিজে সশরীরে থাকতে পারননি হাসপাতালে। ‘খেলা যখন’-র শ্যুটের জন্য এই মুহূর্তে তিনি ঝাড়খণ্ডে আছেন। তাই সেখান থেকে বসেই বন্ধুর উদ্দেশ্যে টুইটারেই লিখলেন, ‘অভিনন্দন নুসরত। ইসস, তোকে যদি জড়িয়ে ধরে আদর করতে পারতাম!’ তবে বোনুয়াকে ভার্চুয়ালি Love and hugs পাঠিয়েছেন আপাতত।

তবে নুসরতের দাম্পত্য জীবন নিয়ে নানান বিতর্কের মাঝে তাঁর পাশে সেভাবে মিমির উপস্থিতি পাওয়া যায়নি। এমনকি অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সে সময় মিমিকে অভিনেত্রীকে পাওয়া যায়নি। বরং অভিনেত্রীর সাথে পায়েল-তনুশ্রী-শ্রাবন্তীর উপস্থিতি পাওয়া যায়। এমনকি একে-অপরের ছবিতে কমেন্ট করাও এড়িয়ে যেতেন। 

সব রাগ ভুলে বন্ধুত্ব দিবসের দিন নীরবতা ভাঙেন মিমি। সোশ্যাল মিডিয়ায় নুসরতের সঙ্গে ছবি শেয়ার করেন। আর সাথে সাথে সেই পোস্টের উত্তর দেন নুসরত। তারপর থেকে একে-অপরের সব ছবিতেই কমেন্ট করেছেন আর ভালোবাসা জানিয়েছেন। এমনকী, যশের সঙ্গেও মজা করতেও দেখা গিয়েছে মিমিকে।

উল্লেখ্য, নুসরতের মা হওয়ার এই জার্নিটা খুব একটা সহজ ছিলনা। অভিনেত্রীর এই সাহসিকতায় সবসময় পাশে ছিলেন তাঁর ‘সহবাস সঙ্গী’ যশ দাশগুপ্ত। কাল রাতে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি থেকে ওটিতে নিয়ে যাওয়ার সময় অব্দি তাঁর পাশে যশকে দেখা গিয়েছে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026